এলপিজি সিলিন্ডার মিলছে না, সংকট পরিবহন খাতেও

দুই সপ্তাহের বেশি সময় ধরে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সরবরাহ ঘাটতি রয়েছে বাজারে। দাম বেড়ে দ্বিগুণের কাছাকাছি হয়েছে। তাও মিলছে না এলপিজি সিলিন্ডার। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০১:৪৪ পিএম

দুই সপ্তাহের বেশি সময় ধরে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সরবরাহ ঘাটতি রয়েছে বাজারে। দাম বেড়ে দ্বিগুণের কাছাকাছি হয়েছে। তাও মিলছে না এলপিজি সিলিন্ডার। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

গ্যাস সংকটে চরম হুমকির মুখে পড়েছে পরিবহন খাতও। এলপিজির তীব্র সংকট চলছে প্রায় সব অটোগ্যাস স্টেশনে। ফলে এলপিজি চালিত যানবাহনের মালিক-চালকরা ভোগান্তিতে পড়ছেন।

গ্যাস সংকটে কোনো কোনো এলাকায় জ্বলছে না চুলা। এতে ভোগান্তি বেড়েছে বাসা-বাড়িতেও। অনেকেই বিকল্প জ্বালানিতে রান্না করতে বাধ্য হচ্ছেন।

এরআগে শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে গ্যাস সংকটে ভোগোন্তির চিত্র তুলে ধরে এলপিজি অটোগ্যাস স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।

সংস্থাটি জানায়, মাসে এলপিজির চাহিদা গড়ে ১ লাখ ৪০ হাজার টন। এর মধ্যে পরিবহন খাতে চাহিদা ১৫ হাজার টন। গত মাস থেকে তারা চাহিদার চেয়ে অনেক কম সরবরাহ পাচ্ছে। এতে অনেক গ্যাস স্টেশনের ব্যবসা বন্ধ হওয়ার পথে।

পরে সংকট মোকাবিলায় চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ নিশ্চিত করাসহ ৩ দফা দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সৃষ্ট পরিস্থিতিতে সারা দেশে আপাতত গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। আজ মঙ্গলবার এক বার্তায় এ তথ্য...
এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা থেকে সরে এসেছে ব্যবসায়ী সমিতি। কমিশন বাড়ানো ও মোবাইল কোর্টের অভিযান না চালানোর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে তারা। বিকেলে বিইআরসি'র সঙ্গে বৈঠক শেষে এ তথ্য...
আজ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। সিলিন্ডারের মূল্য সমন্বয় এবং পরিবেশকদের হয়রানি ও জরিমানা বন্ধের দাবি আদায় না...
পাইপলাইনের মাধ্যমে বাসাবাড়িতে আর কোনোদিন গ্যাস দেওয়া হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। 
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর