হাইকোর্টেও প্রার্থিতা ফিরল না হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর

কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। ইসির সিদ্ধান্ত বহাল থাকল।

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০২:৫১ পিএম

কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতাকে অবৈধ ঘোষণায় করা রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। আজ বুধবার শুনানি শেষে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ রিটটি খারিজ করে দেন। তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন মঞ্জুরুল আহসান মুন্সির আইনজীবী।

এর আগে গত ১৯ জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়। এতে নির্বাচন কমিশনের (ইসি) দেয়া সিদ্ধান্তের বৈধতাকে চ্যালেঞ্জ করে নিজের মনোনয়ন ফিরে পাওয়ার আবেদন করেন মঞ্জুরুল আহসান মুন্সী।

গত ১৭ জানুয়ারি আপিল শুনানি শেষে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। এর আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাছাইয়ে তাকে বৈধ ঘোষণা করেছিলেন। তবে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

আপিলে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, বিএনপির প্রার্থী ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে শুনানি শেষে তাঁর আপিল মঞ্জুর করে ইসি। এর পরিপ্রেক্ষিতে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। 

 

তাড়াহুড়ো নয়, সকলের মতামত  নিয়ে সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবয়ন করবে বিএনপি। এমনটাই জানিয়েছেন সরকার দলীয় চীফ হুইপ নুরুল ইসলাম মনি। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল...
অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদের বিপরীতে জন্ম তারিখ সংশোধনের আবেদন এখন থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তারাই নিষ্পত্তি করবেন। আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন।
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোয়নপত্র জমা দেয়ার শেষ দিন আজ। কে হতে যাচ্ছেন সম্ভাব্য রাষ্ট্রপতি, তার জানা যাবে আজ। ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ে সিইসির কার্যালয়ে নির্বাচনী কর্তার কাছে...
রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন আগামীকাল বৃহস্পতিবার। এখন পর্যন্ত বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। 
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলের দীর্ঘদিনের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এই মনোনয়ন পাওয়ার পরপরই তিনি পদত্যাগ করেছেন দলের মহাসচিব এবং একই...
যুদ্ধ থামেনি। আলোচনাও এগোচ্ছে না। আর এর মধ্যেই বদলে যাচ্ছে ইরানের সামরিক কৌশল। এবার শুধু নিজের ভূখণ্ড রক্ষা নয়; সরাসরি শত্রুর ভূখণ্ডে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইরান। সামরিক নেতৃত্বে একের পর এক...
এক বছরে দেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন বেড়েছে ৪৩ দশমিক ২৪ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুনে ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছে ৪ হাজার ৪৬১ কোটি টাকা।
ডিজিটাল লেনদেনব্যবস্থা আরও সহজ করতে ১ নভেম্বর থেকে সর্বজনীন বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু হবে। এ জন্য ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 
লোডিং...

এলাকার খবর