আসামে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ২৩

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পিএম

ভারতের আসামে কনটেইনার ট্রাক ও মিনি বাসের সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সংবাদমাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়, শুক্রবার আসামের কাজীরাঙ্গায় এই দুর্ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, বাসটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল। বাস চালক নিয়ন্ত্রণ হারানোর পর কনটেইনার ট্রাকের সঙ্গে বাসের ধাক্কা লাগে বলে ধারণা পুলিশের। আহতদের উদ্ধার করে কোহোরা মডেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

এদিকে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

বাংলাদেশ-ভারতের পরবর্তী কনস্যুলার সংলাপ দুই দেশের পারস্পরিক সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। আজ শুক্রবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে...
ভারতের উত্তরপ্রদেশে দীপাবলির রাতে বাজি ফোটানোকে কেন্দ্র করে বিরোধের জেরে গুলিবিদ্ধ হয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মরের দেহরক্ষী বাহিনীর এক সেনাসদস্য। তার নাম সৌরভ তোমার। গুরুতর আহত অবস্থায় মিরাটের...
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, শেখ হাসিনার ফেরার বিষয়টি দুই দেশের মধ্যে বিদ্যমান আইনি প্রক্রিয়া ও চুক্তির মাধ্যমেই সমাধান করা হবে। শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন...
বুলগেরিয়ার পূর্বাঞ্চলে ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশত মানুষ। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। খবর রয়টার্সের। মঙ্গলবার দেশটির এ-ওয়ান...
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের কালপানি নয়াপাড়া গ্রামে কুলখানির খাবার খেয়ে দুই শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ১১৫ জন সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা...
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে গর্ভবতী মায়ের মৃত্যু বাড়ছে। চলতি মৌসুমে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৮ জন গর্ভবতী মা। গর্ভাবস্থায় ডেঙ্গু হলে মা ও সন্তানের গুরুতর জটিলতা দেখা দেয়। সেকারণেই গর্ভবতী...
পোশাকশ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে ঢাকা, চট্টগ্রাম, সাভার ও গাজীপুরে শুরু হয়েছে বিশেষ ওএমএস কর্মসূচি। এর আওতায় একজন শ্রমিক প্রতি মাসে ৩০ টাকা দরে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। স্বল্প  মূল্যে চাল...
দেশের বাজারে টানা চতুর্থ দফায় কমেছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস।
লোডিং...

এলাকার খবর