১৬ প্রার্থীকে নিয়ে অনুসন্ধানে নেমেছে দুদক 

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির ১৬ জন প্রার্থীর সম্পদের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে ওইসব প্রার্থীর নাম এখনই প্রকাশ করতে রাজি নয় সংস্থাটি। 

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:১৭ এএম

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির ১৬ জন প্রার্থীর সম্পদের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে ওইসব প্রার্থীর নাম এখনই প্রকাশ করতে রাজি নয় সংস্থাটি। দুদক সূত্র বলছে, তাদের সম্পদের উৎসের বৈধতা খতিয়ে দেখা হচ্ছে। তবে, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো প্রার্থীর বিরুদ্ধে কোন অনসুন্ধান করছে না দুদক।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৮৯১ জন প্রার্থী কোটিপতি, সম্প্রতি সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় টিআইবি। তাদের মধ্যে ২৭ জন শতকোটি টাকার মালিক। এর ১৬ জন প্রার্থী বিএনপির, বাকি ৯ জন স্বতন্ত্র। তারাও সবাই বিএনপির নেতা। তবে কারোরই নাম প্রকাশ করেনি গবেষণা সংস্থাটি। 

দুদক সূত্রে জানা গেছে, টিআইবির তালিকা ধরে এরই মধ্যে দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। তবে এখনই কারো নাম প্রকাশ করতে চায় না সংস্থাটি। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কাজ করে থাকি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই কাজ করা হবে। 

নিজেকে ব্যবসায়ী পরিচয় দেয়া এনসিপির প্রার্থী সারজিস আলমের হলফনামা ও আয়কর নথির তথ্যবিভ্রাট নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তবে, সারজিস বা এনসিপির অন্য কোনো প্রার্থীর বিষয়ে তদন্ত করছে না দুদক। 

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে, সেটা কেউ উপস্থাপন করলে বা কোনো মাধ্যমে আমাদের কাছে এলে, কমিশন আইন ও বিধি অনুযায়ী বিষয়গুলো ক্ষতিয়ে দেখা হবে। 

এদিকে, জাতীয় পার্টির কয়েকজন নেতার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চলছে। অবশ্য, জামায়াতের কোনো প্রার্থীর বিরুদ্ধে অনসুন্ধান করছে না দুদক। 

বাংলাদেশ ব্যাংকের আলোচিত রিজার্ভ চুরি, এস আলম গ্রুপের হাজার হাজার কোটি টাকা লোপাট এবং বিভিন্ন ঋণ জালিয়াতিতে নীতিগত সহায়তার অভিযোগে সাবেক তিন গভর্নরের নথিপত্র ও ব্যক্তিগত তথ্য তলব করেছে দুর্নীতি দমন...
দুর্নীতিবিরোধী সংস্থা দুর্নীতি দমন কমিশনের (দুদক) স্থবিরতা কাটাতে এবং নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের জন্য ৫ সদস্যের সার্চ বা বাছাই কমিটি গঠনের কাজ চূড়ান্ত পর্যায়ে। সরকারের উচ্চপর্যায়ের...
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আচরণবিধি হালনাগাদ করছে নির্বাচন কমিশন (ইসি)। এ মাসের মধ্যেই জানাতে হবে মতামত। এরইমধ্যে খসড়ায় প্রার্থীর অঙ্গীকারনামা তুলে নেওয়ায় যোগ্যতার মাপকাঠি প্রশ্নবিদ্ধ হবে...
এ বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অথচ ম্যাচের আগে কেপ ভার্দেকে অনেকে হিসাবেই ধরছিল না। একদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে পুঁচকে কেপ ভার্দে। আর্জেন্টিনা ম্যাচটা হেসে খেলেই জিতবে বলে ধরেনিয়েছিল অনেকে। কিন্তু...
টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে মোহাম্মদ সালাহ’র মিশর। আর দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিলো অস্ট্রেলিয়া।   
বিশ্বকাপের নকআউট পর্বের রাউন্ড অব ৩২-তে শনিবার ভোর ৪টায় মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রতিপক্ষ আফ্রিকার লড়াকু দল নবাগত কেপ ভার্দে। খাতায়-কলমে আলবিসেলেস্তেরা ফেবারিট হলেও, কেপ ভার্দেকে...
শুক্রবার শুরু হয়েছে আলি খামেনির বিদায়ের আনুষ্ঠানিকতা। সাত দিনের কর্মসূচির শুরুতে, শেষ শ্রদ্ধার জন্য তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রার্থনা চত্বরে রাখা হয়েছে তাঁর কফিন। জানাজা ও স্মরণসভায় যোগ দিতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর