কারাগার থেকেই ভোট দেবেন শাজাহান-ইনু-মেননসহ ২২ রাজনীতিবিদ

কারাগারে থেকেই ভোট দেবেন শাজাহান খান, ইনু, মেননসহ ২২ হেভিওয়েট রাজনীতিবিদ। এবারই প্রথম পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন কারাবন্দীরা। আর সেই সুযোগটাই নিয়েছেন আওয়ামী লীগসহ কয়েকটি দলের নেতা। প্রায় ৬ হাজার বন্দি এবার ভোট দেবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। 

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০৩:৩৭ পিএম

কারাগারে থেকেই ভোট দেবেন শাজাহান খান, ইনু, মেননসহ ২২ হেভিওয়েট রাজনীতিবিদ। এবারই প্রথম পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন কারাবন্দীরা। আর সেই সুযোগটাই নিয়েছেন আওয়ামী লীগসহ কয়েকটি দলের নেতা। প্রায় ৬ হাজার বন্দি এবার ভোট দেবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। 

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এবারই প্রথম পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন কারাবন্দীরা। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, ৫ জানুয়ারি পর্যন্ত ভোট দেওয়ার জন্য আবেদন করেন ৬ হাজার ৩০০ বন্দী। চূড়ান্ত হয়েছে ৫ হাজার ৯৬০ জনের। এদের মধ্যে রয়েছেন ২২ রাজনীতিবিদ এবং ১৭ আমলা ও পুলিশ।

কারা সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে ভোট দেবেন সাবেক নৌমন্ত্রী শাজাহান খান, সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, আওয়ামী লীগের সাবেক এমপি সাদেক খান, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। 

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ বলেন, ‘‘তিনটি খাম আসবে। একটিতে ‘হ্যাঁ’ ‘না’ ভোট থাকবে, একটিতে প্রার্থীর জন্য মার্কা থাকবে। এই দুইটাতে প্রার্থী তার নিজস্ব মতামত দেওয়ার পরে স্বাক্ষর করে খামের ভেতর ঢুকিয়ে দেবে। এরপর বড় আরেকটি ইনব্রলপ থাকবে সেটার মাধ্যমে টোস্টাল ব্যালট আমাদের কাছে জমা দেবে। আমরা এটি তাৎক্ষণিকভাবে নির্বাচন অফিসে পাঠিয়ে দেব।’’

৭১টি কারাগারে বন্দী আছে ৮৪ হাজার। কারা মহাপরিদর্শক বলেন, অনেকের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জটিলতা আছে, অনেকের ভোট নিয়ে আগ্রহও নেই। তাই মাত্র ৬ হাজার বন্দী আবেদন করেছেন।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন বলেন, ‘অনেকেই আছেন যারা দীর্ঘ সময় থাকার কারণে এনআইডি সংক্রান্ত জটিলতা আছে। সে কারণে অনেকের ইচ্ছা থাকা সত্তেও তারা ইনরল করতে পারেননি। আর বাকি যারা করেননি তারা হয়তো জামিন পাওয়ার সম্ভাবনায় আছেন এ জন্য তারা আবেদন করেননি।’

প্রথমবারের এ আয়োজন সফল করতে কারা কর্তৃপক্ষকে প্রস্তুতি নিতে বলেছে নির্বাচন কমিশন।

ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসনে দ্রুতই উপ-নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ শনিবার ইসির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন সচিবালয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করে এই গেজেট প্রকাশ করা হয়।
বিএনপির ৩১ দফায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ তুলে দেওয়ার কথা থাকলেও সংবিধানে তা বহাল থাকায় সংসদ সদস্যরা ইচ্ছামতো ভোট দিতে পারেনি বলে জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল (অব.) অলি...
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২ জনে। আর ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১...
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর এলাকার ডাকাতিয়া নদীতে সিমেন্টবাহী একটি জাহাজের সঙ্গে নৌকার সংঘর্ষে শ্রমিক নুরুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। একই ঘটনায় আরও এক শ্রমিক আহত হন। ​বুধবার গন্ধব্যপুর...
দেশজুড়ে শক্তিশালী ইন্টারনেট অভিজ্ঞতা এবং নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিং নিশ্চিত করতে নতুন উদ্যোগ ‘ওয়ান বাংলাদেশ, ওয়ান ইন্টারনেট’ চালু করেছে টেলিকম অপারেটর গ্রামীণফোন। এর মূল লক্ষ্য হলো সারা দেশের...
সংস্কার না করায় দীর্ঘদিন ধরেই বেহাল বরিশাল শহরসহ বিভিন্ন জেলার সড়ক-মহাসড়ক। দুর্ভোগে যাত্রী, পথচারী ও চালকরা। ছোট-বড় গর্ত আর ভাঙ্গা-চোরা সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এতে প্রাণহানির পাশাপাশি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর