বাড়ছে গ্যাস লিকেজ-সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধের সংখ্যা, ২ মাসে বার্ন ইনস্টিটিউটে ২৭০০ রোগী

দেশজুড়ে গ্যাস লিকেজ ও সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। গত দুই মাসে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন ২৭০০ রোগী।

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৮ এএম

গ্যাস লিকেজ, সিলিন্ডার ও বয়লার বিস্ফোরণে দগ্ধ হয়ে হতাহতের সংখ্যা বেড়েছে দেশজুড়ে। শুধু রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে গত দুই মাসে চিকিৎসা নিয়েছে দুই হাজার ৭০০ রোগী। যাদের বড় অংশই দগ্ধ হন রান্না ঘর থেকে। চিকিৎসকেরা জানান, বিস্ফোরণে শ্বাসনালী পুড়ে যাওয়ায় অর্ধেকের বেশি রোগীকে বাঁচানো যায় না। তাই এ ধরনের দুর্ঘটনা রোধে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।

চট্টগ্রামের হালিশহরে ২৩ ফেব্রুয়ারি ভোরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয় একই পরিবারের নয় সদস্য। একই দিন ভোর রাতে ঢাকার রায়ের বাজারে গ্যাস লাইনের লিকেজ থেকে চারজন, পরের দিন কুমিল্লার দাউদকান্দিতে সিলিণ্ডার বিস্ফোরণে আরও চারজন দগ্ধ হয়।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের তথ্য বলছে, সারাদেশ থেকে প্রতিদিন হাসপাতালে চিকিৎসা নিতে আসে ৮০ থেকে ৯০ রোগী। ২৩ ও ২৪ ফেব্রুয়ারি শুধু গ্যাস দুর্ঘটনায় দগ্ধ হয়েছে ২১ জন। 
 
কী কারণে এমন দুর্ঘটনা ঘটছে তার সঠিক কারণ অজানাই থাকছে। তাই গ্যাসে রান্নার সময় সকলকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

ফাইল ছবিজাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা.শাওন বিন রহমান বলেন, রান্নাঘরে চুলা জ্বালানোর ১০ থেকে ১৫ মিনিট আগে যদি জানালা খুলে রাখা যায়। তাহলে গ্যাস যদি রান্নাঘরে থেকেও থাকে তা বের হয়ে যাবে। এ ছাড়া চুলার যে স্ক্রুগুলো থাকে প্রতি বছর বা প্রতি ছয় মাসে চেক করা বা পরিবর্তন করা জরুরি।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন বলেন, বাড়িতে আগুন ধরলে বৈদ্যুতিক যে মেইন সুইচ সেটি সবার প্রথমে বন্ধ করে দিতে হবে। কোনো হেজিটেশন ছাড়া পরিবারের যে কোনো একজনকে এ কাজটি করতে হবে। অগ্নিদগ্ধদের বাঁচানোর ক্ষেত্রে মাথায় রাখতে হবে যেন ভেজা কাপড় পরে নেওয়া হয়, আগুন যেন উদ্ধারকারীর গায়ে না লাগে।

চিকিৎসকেরা বলছেন, গ্যাস সিলিন্ডার, লিকেজ বা রাসায়নিক বিস্ফোরণে আক্রান্তদের শ্বাসনালী বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাই এসব দগ্ধ রোগীর ৫০ ভাগকে বাঁচানো যায় না।

ভারতের নয়াদিল্লির হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত বাংলাদেশিদের একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
ভারতের রাজধানী নয়াদিল্লির মালব্য নগরে একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিকসহ অন্তত ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের মধ্যে ১৮ জনই বিদেশি...
দৈনিক প্রথম আলোতে আগুন দেওয়া ঠেকাতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন সদ্য বিদায় নেওয়া ওই সরকারের সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। নিজের ফেসবুক অ্যাকাউন্টে...
২০২৫ সালে সারা দেশে ২৭ হাজার ৫৯টি এবং দিনে গড়ে ৭৫টি আগুনের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক গোলযোগ, বিড়ি-সিগারেটের জ্বলন্ত টুকরা, চুলা এবং গ্যাস সিলিন্ডার ও সরবরাহ লাইন লিকেজের কারণে আগুনের ঘটনা বেশি ঘটেছে...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর