মধ্যরাত থেকে ইলিশ ধরা বন্ধ

ইলিশের উৎপাদন বাড়াতে মার্চ-এপ্রিল দুই মাস দেশের ছয়টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। ৩০ এপ্রিল পর্যন্ত চলবে নিষেধাজ্ঞা। জেলেদের জন্য চাল ও খাদ্যসামগ্রী সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। আইন অমান্য করলে রয়েছে কারাদণ্ড ও জরিমানার বিধান।

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৬ পিএম

ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে শনিবার মধ্যরাত থেকে দেশের ছয়টি অভয়াশ্রমের নদীতে মাছ ধরা বন্ধ থাকছে। নিষেধাজ্ঞা চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। এ সময়ে অভয়াশ্রমে মাছ ধরলে দুই বছর পর্যন্ত কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। নিষেধাজ্ঞা কার্যকরে নদীতে প্রশাসন-কোস্টগার্ডসহ বিভিন্ন সংস্থার টহল থাকবে। মার্চ-এপ্রিল দুই মাস দেশের ছয়টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। জাটকা রক্ষার মাধ্যমে ইলিশের উৎপাদন বাড়াতে প্রতি বছরের মতো এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীর অভয়াশ্রমে মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুত ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। নদীতে যাওয়া বন্ধ হওয়ায় এই দুই মাস নৌকা ও জাল মেরামতে ব্যস্ত থাকবেন জেলেরা।

জেলেরা বলছেন, নিষাধাজ্ঞার পর জেলেরা নদী থেকে মাছ ধরতে যায় না। এই সময় সরকার জেলেদের চাল দেয়, কেউ পায় আবার কেউ পায় না। 

লক্ষ্মীপুরে এপ্রিল পর্যন্ত ইলিশ সংরক্ষণ ও মজুত নিষিদ্ধ করা রয়েছে। বন্ধ থাকবে বরফ কলগুলো। তালিকাভুক্ত জেলেদের প্রতি মাসে ৪০ কেজি করে চার মাস চাল দেবে সরকার। আর, বরাদ্দের চাল সঠিকভাবে বিতরণের দাবি জানিয়েছেন জেলেরা। 

জেলেরা বলছেন, এই সময়টায় জেলেরা কী খাবে, কী করবে ঠিক নাই। সরকার থেকে বরাদ্দ চাল সঠিকভাবে বরাদ্দও করা হয় না। 

শরীয়তপুরের এ বছর তালিকাভুক্ত জেলেদের মধ্যে ১৫ হাজার ৬৫০ জন পাচ্ছেন চাল। এদের মধ্যে অভয়াশ্রমের ২০ কিলোমিটার এলাকার ২ হাজার জেলে বাড়তি পাবেন ডাল, তেল, লবণ, পেঁয়াজ ও আলুর প্যাকেজ।

শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, ‘জেলেদের জন্য আমরা বিভিন্ন পাড়া, মহল্লা ও ঘাটে মাইকিং করছি। আশা করছি, এ দুই মাস আমরা জেলেদের সকল ধরনের মাছ আহরণ থেকে দূরে রাখতে পারব।’

ভোলায় ১৯০ কিলোমিটার এলাকার দুটি অভয়াশ্রমে বন্ধ থাকছে মাছ ধরা। চাল বিতরণের পাশাপাশি হতদরিদ্র জেলে পরিবারকে দেওয়া হচ্ছে বাড়তি খাদ্যসামগ্রীর প্যাকেজ। মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন।

নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভায়শ্রম এলাকায় ২৪ ঘণ্টা টহলে থাকবে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ-পুলিশ ও কোস্টগার্ড।

নীলফামারী জেলার ডোমার উপজেলা হতে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় প্রবেশপথে দেবিগঞ্জ ডোমার সড়কের দোসীমানা এলাকায় এই গেটটি নির্মাণ করা হচ্ছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় জেলা পরিষদের...
ভারী বৃষ্টি ও উজানের ঢলে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদনদীর পানি বাড়ছে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চল ও হাওরাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে।
আন্তর্জাতিক বাজারে ইলিশের চাহিদা বাড়ছে। সরকার ইলিশকে টুনা ফিশের পরের অবস্থানে নিয়ে যেতে চায় বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিন উর রশীদ।
মাদকের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, কিছু প্রভাবশালী লোক মাদক ব্যবসা করে। তারা সাময়িক প্রভাবশালী। মাদক ব্যবসা ছেড়ে দেন। না ছাড়লে কেউ যদি গর্তে পড়ে...
১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করে হত্যাকাণ্ড সম্পন্ন করার অন্যতম কুশিলব মেজর মোজাফফর। এরপর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গোপনে দাফনের মূল পরিকল্পনাও তার;...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
খাবার আর ওষুধসহ নানা খাতে ব্যয় বৃদ্ধিতে বিপাকে বগুড়ার মুরগির খামার ও হ্যাচারি ব্যবসায়ীরা। জেলার ৫ হাজারেরও বেশি খামার ও হ্যাচারি মধ্যে, গত ৩ বছরে বন্ধ হয়ে গেছে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠান। এতে বেকার...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর