মধ্যপ্রাচ্যের ৬ রুটে ফ্লাইট স্থগিত করল বিমান

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে ঢাকা থেকে ছয় রুটে চলাচল স্থগিত করেছে বিমান কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০৫:৩৯ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে ঢাকা থেকে ছয় রুটে চলাচল স্থগিত করেছে বিমান কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্তমানে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে কুয়েত, দাম্মাম, দোহা, দুবাই, আবুদাবি, শারজাহসহ ছয় রুটে ফ্লাইট চলাচল স্থগিত করেছে বিমান। আগামী ৫ মার্চ পর্যন্ত এসব রুটে বিমান চলাচল স্থগিত করা হয়েছে।

ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে হঠাৎ করেই বিশ্বজুড়ে আকাশপথে ভ্রমণে অস্থিরতা সৃষ্টি হয়েছে। দুপক্ষের পাল্টাপাল্টি মিসাইল হামলার জেরে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে আকাশসীমা বন্ধ ঘোষণা করে মধ্যপ্রাচ্যের সাতটি দেশ। মধ্যপ্রাচ্যের দেশগুলো দূরপাল্লার যাত্রার গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হওয়ায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের ফ্লাইট পরিচালনায় ব্যাপক বিঘ্ন ঘটেছে।

বৈরী আবহাওয়ার কারণে মঙ্গলবার ঢাকা–চট্টগ্রাম রুটে বিমান চলাচল বন্ধ রেখেছে উড়োজাহাজ চলাচল সংস্থাগুলো। একই কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি তিনটি যাত্রীবাহী ফ্লাইট।
ইরান যুদ্ধের প্রভাবে পারস্য উপসাগরে দীর্ঘ ৪ মাস অবরুদ্ধ থাকার পর অবশেষে হরমুজ প্রণালি পাড়ি দিয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার জয়যাত্রা।
প্রায় এক মাস পর দেশে ফিরল লেবাননে নিহত দুই প্রবাসীর মরদেহ। শনিবার রাত ২টার দিকে কাতার এয়ারওয়েজের একটি বিমানে তাদের মরদেহ ঢাকায় এসে পৌঁছায়।
গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মানবাধিকারের নামে বিভিন্ন দেশে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র—এমন অভিযোগ করেছেন ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। শনিবার সকালে রাজধানীতে এক সেমিনারে এ...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর