লেবানন থেকে ফিরল ইসরায়েলি হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৯:৩৫ এএম

প্রায় এক মাস পর দেশে ফিরল লেবাননে নিহত দুই প্রবাসীর মরদেহ। শনিবার রাত ২টার দিকে কাতার এয়ারওয়েজের একটি বিমানে তাদের মরদেহ ঢাকায় এসে পৌঁছায়।

বিমানবন্দরে মরদেহ হস্তান্তরের পর স্বজনদের কাছে বিশেষ অনুদান তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

পরিবারে একটু স্বচ্ছলতা আনতে, সন্তানের মুখে হাসি ফোটাতে পাড়ি দিয়েছিলেন সুদূর লেবাননে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ফিরতে হলো কফিনে। গত ১১ মে দক্ষিণ লেবাননের নাবাতিয়ের জিবদিন এলাকায় ইসরায়েলের ড্রোন হামলায় নিহত হন সাতক্ষীরার শফিকুল ইসলাম ও মোহাম্মদ নাহিদুল ইসলাম নাহিদ।

দীর্ঘ ২৭ দিনের প্রতীক্ষা, উৎকণ্ঠা আর কান্নার পর দেশে পৌঁছায় দুই প্রবাসীর মরদেহ। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বিমানবন্দরের পরিবেশ। বহু স্বপ্ন বুকে নিয়ে প্রবাসে সংগ্রাম চালিয়ে যাওয়া মানুষগুলো নিথর হয়ে ফিরেছেন জন্মভূমিতে। 

নিহত প্রবাসীদের পরিবারের পুনর্বাসনে উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান স্বজনেরা। নিহতদের স্বজনদেন হাতে প্রাথমিকভাবে ৩৫ হাজার টাকা এবং বিশেষ অনুদান হিসেবে ৫০ হাজার টাকার চেক তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দ্বিতীয় ধাপে জন প্রতি আরও ১৩ লাখ টাকা দেওয়া হবে বলে জানান তিনি। 

মধ্যপ্রাচ্যে চলমান ইসরায়েলি হামলায় এ পর্যন্ত দশ বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে সাত রেমিটেন্স যোদ্ধার মরদেহ ইতোমধ্যে দেশে আনা হয়েছে, জানিয়েছে মন্ত্রণালয়।

গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মানবাধিকারের নামে বিভিন্ন দেশে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র—এমন অভিযোগ করেছেন ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। শনিবার সকালে রাজধানীতে এক সেমিনারে এ...
দিল্লি অবৈধ বাংলাদেশির তালিকা পাঠিয়ে থাকলে, যাচাই-বাছাই করে দেখবে ঢাকা। তবে পুশইন কোনোভাবে মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আর দুদেশের বিশ্লেষকেরা বলছেন, পুশইন...
বাংলাদেশে সমরাস্ত্র কারখানা তৈরিতে সহযোগিতা করতে চায় তুরস্ক। ঢাকা সফররত তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানা জানিয়েছেন, বাণিজ্য বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে প্রতিরক্ষা ও শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে...
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি হোটেলে এই দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকে...
যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্টকে লেখা ভলোদিমির জেলেনস্কির চিঠির কার্যকারিতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে ইউক্রেনীয়রা। কেউ বলছেন, এই চিঠি অর্থহীন। আবার, ইতিবাচক ফলের আশা করছেন কেউ কেউ। যদিও এরই...
সীমান্তে ভারতীয় বাহিনীর হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ...
২৪ ঘণ্টা পর সীমান্তের শূন্য রেখায় থাকা নারী-শিশুসহ ৬ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। আজ রোববার ভোররাতে সীমান্তের শূন্য রেখা থেকে তাদেরকে নিয়ে যায় তারা।
ফিফা প্রীতি ম্যাচে জয় পেয়েছে চার বড় দল। হন্ডুরাসের বিপক্ষে ২-০ গোলে জয় আর্জেন্টিনার। মিশরকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। একই ব্যবধানে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিতেছে জার্মানি। আর নিউজিল্যান্ডকে ১-০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর