খাল খনন কাজ দুর্নীতিমুক্ত রাখতে বিশেষ নজর থাকবে: পানিসম্পদমন্ত্রী 

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, ‘বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার, দেশপ্রেমিক সরকার, জনবান্ধব সরকার। তাই অতীতের সরকারের মেগা দুর্নীতির বিষয় মাথায় রেখে খাল খনন কাজ নিবিড় পর্যবেক্ষণে থাকবে। কোনোভাবেই যেন দুর্নীতি আশ্রয় বা প্রশ্রয় না পায় সেদিকে আমাদের বিশেষ নজর থাকবে। সেখানে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।’

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০৪:৩৫ পিএম

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, ‘বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার, দেশপ্রেমিক সরকার, জনবান্ধব সরকার। তাই অতীতের সরকারের মেগা দুর্নীতির বিষয় মাথায় রেখে খাল খনন কাজ নিবিড় পর্যবেক্ষণে থাকবে। কোনোভাবেই যেন দুর্নীতি আশ্রয় বা প্রশ্রয় না পায় সেদিকে আমাদের বিশেষ নজর থাকবে। সেখানে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।’

আজ রোববার দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের সাহাপাড়ায় খাল খননের পূর্ব প্রস্তুতি দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, ‘খাল খনন কর্মসূচি ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আন্দোলন এবং একটা বিপ্লব। দেশকে স্বনির্ভর করাই ছিল তার লক্ষ্য। দীর্ঘদিন খাল খনন ও পুনঃখনন বন্ধ ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আবারও এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। খাল খনন কর্মসূচি সফল হলে ফসল উৎপাদন দ্বিগুণ হবে, উৎপাদন বৃদ্ধি পাবে।’

আগামী ১৬ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের সাহাপাড়ায় খাল খননের মাধ্যমে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্‌বোধন করবেন।

সমাজব্যবস্থায় জটিলতার কারণে মানুষ আনন্দ ভুলে গিয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান। আজ মঙ্গলবার বিকালে নরসিংদীর শিবপুরের যোশর বাজারের আড়িয়াল খাঁ নদীর ঘাটে বাজার কমিটি...
বর্তমানে পুলিশ বাদী হয়ে কোনো ধরনের রাজনৈতিক মামলা করছে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা ও...
কোনো চাপ, টার্গেট বা পক্ষপাতিত্ব নয়, নিয়ম মেনেই সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। দুদকে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন দুদক সচিব সাইদুর রহমান...
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই।
বিএনপি নেতৃত্বাধীন সরকার জনগণের সমস্যার সমাধান না করে ক্রেডিট নেওয়ায় ব্যস্ত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ বুধবার মগবাজারে সাংবাদিকেদর সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এ...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহরণের শিকার ১১ মাসের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার ৩৬ ঘণ্টা পর গতকাল মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শিবতলা এলাকার একটি ভাড়া বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার...
গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও কন্টেইনারের মুখোমুখি সংঘর্ষে আকরাম বিশ্বাস (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা ব্রিজসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর