আড়ংয়ের ব্যাগের টাকা যায় গাছ লাগাতে, দুর্ব্যবহার ঠিক না: আসিফ সালেহ

কাগজের শপিং ব্যাগের বিপরীতে ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের মূল্য নেওয়ার সমালোচনার জবাব দিয়েছেন বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ। তিনি জানিয়েছেন, যে মূল্য নেওয়া হয়, এর যৌক্তিক কারণ রয়েছে। 

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ১২:০২ পিএম

কাগজের শপিং ব্যাগের বিপরীতে ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের মূল্য নেওয়ার সমালোচনার জবাব দিয়েছেন বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ। তিনি জানিয়েছেন, যে মূল্য নেওয়া হয়, এর যৌক্তিক কারণ রয়েছে।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এর যৌক্তিকতা তুলে ধরেছেন আসিফ সালেহ। এরআগে শনিবার সংসদ সদস্য রুমিন ফারহানার মূল্য চাওয়ায় ব্যাগ ছাড়াই আড়ংয়ের পণ্য কিনে ফেরার ঘটনায় ব্যাপক সমালোচনা হয়। অবশ্য আড়ংয়ের সিদ্ধান্তটি বেশ পুরোনো।

আসিফ সালেহ লিখেছেন, বাড়ি থেকে ব্যাগ নিয়ে আসলে ১৫ টাকা ডিসকাউন্ট পাবেন। না আনলে ব্যাগ কিনবেন ১৫ টাকা দিয়ে। আর এই ১৫ টাকা যাবে নতুন গাছ লাগানোর পেছনে। পুরোনো জিনিস রিইউজকে উৎসাহিত করা ও নতুন ব্যাগ ব্যবহার নিরুৎসাহিত করার জন্য এই ব্যবস্থা।

তিনি লিখেছেন, এর কারণ পৃথিবীর প্রতি তিনটা গাছের একটি কাটা হয় পেপার তৈরির জন্য। প্রতি বছর তিন বিলিয়ন গাছ কাটা পড়ে পৃথিবীতে এই কারণে।

আসিফ সালেহ লিখেছেন, পরিবেশের জন্য বড় বড় কথা বলব, এই শহরে নিঃশ্বাস নিতে পারছি না বলে হা হুতাশ করব। কিন্ত এই সিম্পল জিনিসটা বুঝার চেষ্টা করব না বা এই সামান্য অভ্যাস পরিবর্তনটা করতে চাইব না। আর এই জন্য সেলস স্টাফের সাথে কেউ কেউ অকথ্য দুর্ব্যবহার করবে। এ কেমন হিসাব?

প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের জন্য হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০টি ট্রলি হস্তান্তর করা হয়েছে। সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব ট্রলি...
এক সঙ্গে আট মন্ত্রণালয়, কমিশন ও একাডেমিতে সচিব ও সমমর্যাদার কর্মকর্তাদের বদলি করেছে সরকার। রোববার রাতে তাদের নতুন দায়িত্ব দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। আজ বৃহস্পতিবার বিকেলে বিআরটিসি জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা এক সংবাদ বিজ্ঞপ্তিতে...
ফায়ার কোড না মেনে কারখানা গড়ে তোলার কারণে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় একের পর এক আগুনে বাড়ছে প্রাণহানির ঝুঁকি। বিশেষজ্ঞদের মতে,  নিরাপত্তাব্যবস্থার ঘাটতি আর আইন প্রয়োগে শিথিলতায় বাড়ছে বিপদ। নিমতলী ও...
সৌদি আরবের বিমানবন্দরে হামলাজনিত পরিস্থিতির উন্নতি হওয়ায় ২৫ অক্টোবর থেকে রিয়াদগামী একটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ ছাড়া দাম্মাম, জেদ্দা ও মদিনা রুটেও ফ্লাইট...
তুরস্ক, কাতার, পাকিস্তান ও ইন্দোনেশিয়া ‘বদর সমঝোতা স্মারক’ সই করেছে। বুধবার কাতারের রাজধানী দোহায় স্বাক্ষরিত এই চুক্তিতে যৌথ সমরাস্ত্র উৎপাদন, প্রযুক্তি হস্তান্তর, গবেষণা ও উন্নয়ন এবং কারিগরি...
কড়া নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে দ্বিতীয় ইউনিটের দ্বিতীয় চালানের জ্বালানি ইউরেনিয়াম। বুধবার সকাল ১০টায় জ্বালানিবাহী গাড়িবহরটি কেন্দ্রে প্রবেশ করে। 
একটি সরকারি চাকরির কথা দিয়ে শুরু করি। পদের নাম অফিস সহায়ক। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস, বেতন ২০তম গ্রেডে। অথচ পাবনা জেলা প্রশাসনের ওই পদে নিয়োগ পাওয়া ১৮ জনের ১৭ জনই উচ্চশিক্ষিত। কেউ বিএসসি...
লোডিং...

এলাকার খবর