সংসদকে সব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৩:৪৯ পিএম

পবিত্র সংসদকে বাংলাদেশের সকল সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।

সোমবার সকালে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষীপুর এলাকার বলেরবাগ থেকে সোনাখোলা ব্রিজ পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের অঙ্গীকার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বিএনপি যা বলে, তা কাজের মাধ্যমেই প্রমাণ করে। জুলাই সনদ বাস্তবায়নও বিএনপির মাধ্যমেই হবে।’

দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষীপুর এলাকার বলেরবাগ থেকে সোনাখোলা ব্রিজ পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। উদ্বোধনের পাশাপাশি তিনি সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।

জানা গেছে, ভাঙ্গা উপজেলায় মোট তিনটি খাল খননের পরিকল্পনা রয়েছে। এছাড়া ফরিদপুর জেলায় মোট ১৯টি খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। স্থানীয় মানুষের স্বেচ্ছাশ্রমও এ কর্মসূচির সঙ্গে যুক্ত থাকবে।

সংশ্লিষ্টরা জানান, এ কর্মসূচি বাস্তবায়িত হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে, কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে এবং এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা এবং পুলিশ সুপার নজরুল ইসলাম। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের জন্য ভারতকে দ্বিতীয় দফায় চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। দিল্লির ইতিবাচক সাড়া আশা করছে ঢাকা।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আমরা জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। ট্রল বা অপবাদ দিয়ে লাভ নেই, আমাদেরকে দায়িত্ব থেকে বিচ্যুতি করা যাবে না। বর্তমান সরকার কোনো অন্যায়কে...
দক্ষ যুবশক্তি গড়ে তুললে মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে মুক্ত করা যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। আজ শনিবার সকালে বাগেরহাট শহরের সোনাতলা এলাকায় একটি অনুষ্ঠানে এ...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বিএনপি জনগণের সরকার এবং জনগণের পাশে থাকাই তাদের অঙ্গীকার। দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায়...
অপ্রতুল বিচারিক ব্যবস্থায় বর্তমানে ৪৫ লাখ মামলা চলমান রয়েছে জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মামলার আগে মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে আগামী এক বছরের মধ্যে মামলা জট কমে আসবে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় নাগরিকদের সহায়তায় অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। পরে খবর পেয়ে বিজিবির বাধায় পিছু হটে তারা।
রাজধানীর যাত্রাবাড়ীতে এক যুবককে কিল-ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগ খানবাড়ির মোড়ে এ ঘটনা ঘটে।
মাদারীপুরের শিবচর উপজেলার কওমি মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে ৭ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর