ওয়াসিমসহ ৬ জনকে হত্যায় ১৮ আসামির বিরুদ্ধে পরোয়ানা

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পিএম

জুলাই আন্দোলনের সময় চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম আকরামসহ ৬ জনকে হত্যায় সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। একই সাথে পলাতক ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এই আদেশ দেন। আগামী ১৯ এপ্রিল পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন আদালত।

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, মোট ২২ আসামির মধ্যে আছেন আওয়ামী লীগের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরী, সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, মহিবুল হাসান নওফেল, সাবেক মেয়র আজম নাসির, রেজাউল করিম, ছাত্রলীগ নেতা রনি। আসামিদের মধ্যে চারজন গ্রেপ্তার রয়েছে, বাকিদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন আদালত।

ফাইল ছবিআদালতে প্রসিকিউশন জানায়, ছাত্র-জনতার আন্দোলনের সময় ১৬ জুলাই গুলিতে ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম, শিবির কর্মী শান্ত, দোকান কর্মচারী ফারুক নিহত হন। দুদিন পর ১৮ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হৃদয়সহ নিহত হন আরও ৩ জন।

এসব হত্যাকাণ্ডের ঘটনার দীর্ঘ তদন্তের পর সম্প্রতি চূড়ান্ত তদন্ত রিপোর্ট দাখিল করে তদন্ত সংস্থা। সেটি যাচাই–বাছাই করে রোববার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয। এর আগে অন্তবর্তী সরকারের সময় দুই দফায় এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল হলেও অধিকতর তদন্তের জন্য পাঠানো হয়।

সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আগামী সপ্তাহে।
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত তুরাগ নদীর ওপর নির্মিত দুই লেনের দুটি সার্ভিস লেন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
দেশ ও জাতিকে ঘিরে জুলাই শহীদদের যে স্বপ্ন ছিল তা বাস্তবায়নে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিগত স্বৈরাচার আমলে গুম-খুনের শিকার ও জুলাই শহীদদের পরিবারের সদস্যদের...
ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে বিকল্প হিসেবে লবণাক্ত পানি শোধনের নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়নের আগে বিহার সরকারের উদ্বেগকে আমলে নেবে ভারতের কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারকে লেখা চিঠিতে এ কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
জামালপুরে ‘রাজীব পরিবহন’ নামের একটি বাসের রুট পারমিট বাতিল ও সড়ক নিরাপত্তার দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় ছাত্রশক্তি ও জাতীয়...
ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদন অনুসারে, আলভারেসকে পেতে ১০ কোটি ইউরোর বেশি প্রস্তাব দিয়েছিল বার্সা। আলভারেসও ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। কিন্তু বার্সার প্রস্তাব ফিরিয়ে দেয়...
লোডিং...
```html```
```html
```
পঠিতনির্বাচিত

এলাকার খবর