সাগরে ৫৮ দিনের জন্য বন্ধ হলো মাছ ধরা

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৪২ এএম

মার্চ-এপ্রিল দুই মাস অভয়াশ্রমে নিষেধাজ্ঞার রেশ কাটতে না কাটতে এবার সাগরে শুরু হয়েছে মাছ ধরায় নিষেধাজ্ঞা। ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত বঙ্গোপসাগরে চলবে এই বিধিনিষেধ। 

সাগরে ইলিশসহ সামুদ্রিক মাছের উৎপাদন বাড়াতে আজ বুধবার থেকে শুরু হলো ৫৮ দিনের নিষেধাজ্ঞা। এরই মধ্যে উপকূলে ট্রলার নিয়ে ফিরেছেন জেলেরা। তবে টানা নিষেধাজ্ঞার কারণে কর্মহীন হয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।

নিষেধাজ্ঞাকালীন জেলেদের খাদ্য সহায়তা দেওয়ার কথা সরকারের। তবে বরগুনার ৭০ হাজার জেলের অর্ধেকের বেশি এবং ভোলার জেলেদের বড় একটি অংশ এই প্রণোদনার বাইরে রয়েছেন। একই অভিযোগ করেছেন নোয়াখালীর জেলেরাও।

নিষেধাজ্ঞা সফল করতে বরফ কল ও জ্বালানি সরবরাহ বন্ধের পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন কর্মকর্তারা।

শুধু কাগজে-কলমে নিষেধাজ্ঞা নয়, সাগরে ভিনদেশি জেলেদের অনুপ্রবেশ বন্ধ এবং সরকারি সহায়তার সুষম বণ্টনই পারে এই কর্মসূচিকে সফল করতে বলছেন বিশিষ্টজনরা।

আন্তর্জাতিক বাজারে ইলিশের চাহিদা বাড়ছে। সরকার ইলিশকে টুনা ফিশের পরের অবস্থানে নিয়ে যেতে চায় বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিন উর রশীদ।
বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য অব্যাহত রয়েছে। দেশের চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে আবাহওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
২ মাস নিষেধাজ্ঞার পর আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে নদীতে মাছ শিকারের জন্য প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। নৌকা, জাল মেরামত করে পদ্মা ও মেঘনা নদীতে যাওয়ার জন্য তারা প্রস্তুত। ঘাটগুলোতে বেড়েছে ব্যস্ততা। ২...
ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে শনিবার মধ্যরাত থেকে দেশের ছয়টি অভয়াশ্রমের নদীতে মাছ ধরা বন্ধ থাকছে। নিষেধাজ্ঞা চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। এ সময়ে অভয়াশ্রমে মাছ ধরলে দুই বছর পর্যন্ত কারাদণ্ড অথবা পাঁচ...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর