মন্ত্রিসভার বৈঠক: অনুমোদন পেল ৫টি প্রস্তাব

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ১১:১৫ পিএম

রাজধানীর জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকা ঢাকার প্রশাসনিক কাঠামোর আওতায় আনা, জাতীয় চা দিবসের তারিখ পরিবর্তন, দুটি নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পদে বয়সসীমা তুলে দেওয়া এবং সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের মতো সিদ্ধান্ত নেওয়া হয়।

পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা ওয়াসার আওতায় আনার প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন পেয়েছে। একই সঙ্গে প্রকল্পের আওতাভুক্ত নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলার অংশ ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে প্রকল্পটি তিনটি জেলায় বিস্তৃত থাকায় প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছিল এবং নাগরিক সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছিল। নতুন সিদ্ধান্তের ফলে জন্ম-মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স, বর্জ্য ব্যবস্থাপনা, পানি ও পয়োনিষ্কাশনসহ বিভিন্ন সেবা সহজ হবে বলে আশা করা হচ্ছে।

আন্তর্জাতিক চা দিবসের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের জাতীয় চা দিবসের তারিখ ৪ জুন থেকে পরিবর্তন করে ২১ মে নির্ধারণের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ২০২০ সাল থেকে ২১ মে আন্তর্জাতিক চা দিবস হিসেবে পালন করে আসছে।

বৈঠকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা তুলে দেওয়ার প্রস্তাবও অনুমোদন পায়। বিদ্যমান আইনে বিএসইসির ক্ষেত্রে বয়সসীমা ছিল ৬৫ বছর এবং বীমা নিয়ন্ত্রক সংস্থার ক্ষেত্রে ৬৭ বছর। অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগে এই সীমা বাধা হয়ে দাঁড়াচ্ছিল বলে জানানো হয়।

এ ছাড়া সংসদ সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে সংশ্লিষ্ট আইন সংশোধনের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৈঠকে জানানো হয়।

গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধন কমিটি গঠনের অভিযোগে সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের সংসদ সদস্যরা। আজ সোমবার জাতীয় সংসদে সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ...
হাইকোর্ট নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অবৈধ ঘোষণার পর চট্টগ্রাম-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর আজ সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদের স্পিকারের কাছে শপথ নেবেন।
দুই দশক পর নতুন করে জাতীয় ভিসা নীতিমালার খসড়া উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বিয়ের খরচ কমানোর পরামর্শ দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন। সোমবার সংসদ অধিবেশনে তিনি এ আহ্বান জানান।
১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করে হত্যাকাণ্ড সম্পন্ন করার অন্যতম কুশিলব মেজর মোজাফফর। এরপর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গোপনে দাফনের মূল পরিকল্পনাও তার;...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
খাবার আর ওষুধসহ নানা খাতে ব্যয় বৃদ্ধিতে বিপাকে বগুড়ার মুরগির খামার ও হ্যাচারি ব্যবসায়ীরা। জেলার ৫ হাজারেরও বেশি খামার ও হ্যাচারি মধ্যে, গত ৩ বছরে বন্ধ হয়ে গেছে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠান। এতে বেকার...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর