মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বিয়ের খরচ কমানোর পরামর্শ দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন। সোমবার সংসদ অধিবেশনে তিনি এ আহ্বান জানান।
শাহাদাত হোসেন বলেন, ‘বাংলাদেশে বিয়ের অনুষ্ঠানের নামে বিত্তবৈভবের যে অশ্লীল প্রদর্শনী, এটাকে বন্ধ করতে হবে। সাত দিন, আট দিন, দশ দিন বা এক মাস আগে থেকে কোরিওগ্রাফার দিয়ে নৃত্য করানো হয় গায়েহলুদ অনুষ্ঠানে। এটা ধর্মের সাথে সাংঘর্ষিক।’
বিয়ের অতিরিক্ত খরচ বন্ধ করার আহ্বান জানিয়ে অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকর করার দাবিও জানান তিনি।
শাহাদাত হোসেন বলেন, ‘এটাকে বন্ধ করতে হবে। অতীতে যে অতিথি নিয়ন্ত্রণ আইন ছিল, এই আইনটাকে কার্যকর করতে হবে। যদি অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকর করা যায়, যদি আমরা ধর্মীয় অনুশাসন মেনে চলি, তাহলে মুদ্রাস্ফীতির পরিমাণ কমে আসবে। এক দিনেই বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অন্তত ১০ শতাংশ কমে আসবে।’



