সন্ধ্যায় শপথ নেবেন চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস‌্য সরোয়ার আলমগীর

হাইকোর্ট নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অবৈধ ঘোষণার পর চট্টগ্রাম-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর আজ সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদের স্পিকারের কাছে শপথ নেবেন।

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৬:৫৬ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস‌্য সরোয়ার আলমগীর (চট্টগ্রাম-২) আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শপথ নেবেন। জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার সহকারি পরিচালক মো. রাশেদ মিজান এ তথ্য জানান।  

সংসদ সদস‌্য সরোয়ার আলমগীর (২৭৯ চট্টগ্রাম-২) বৃহস্পতিবার, সন্ধ্যা ৭টায় শপথ বাক‌্য পাঠ করবেন। জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ শপথ বাক্য পাঠ করাবেন।

এর আগে নির্বাচন কমিশনের (ইসি) চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেন।

রায়ের পর সারোয়ার আলমগীরের আইনজীবী আহসানুল করিম জানান, আদালত রুল অ্যাবসলিউট ঘোষণা করেছেন। ফলে ইসির মনোনয়নপত্র বাতিলের আদেশ অবৈধ এবং তাঁর প্রার্থিতা বৈধ ছিল। তাই ফলাফলের গেজেট প্রকাশ ও শপথ নিতে আইনগত বাধা নেই।

তবে একই আসনে জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিনের আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী জানান, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। নির্বাচনে অংশ নিলেও সারোয়ার আলমগীরের ফলাফল প্রকাশ সর্বোচ্চ আদালতের আদেশে স্থগিত ছিল।

এর আগে রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র গ্রহণ করলেও জামায়াতের প্রার্থীর আপিলের পর ঋণখেলাপির অভিযোগে ইসি গত ১৮ জানুয়ারি সেই সিদ্ধান্ত বাতিল করে। পরে সারোয়ার আলমগীর হাইকোর্টে রিট করলে আদালত তাঁকে নির্বাচনে অংশগ্রহণ ও ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দের নির্দেশ দেন। এরপর আপিল বিভাগের আদেশে তাঁর ফলাফল প্রকাশ স্থগিত থাকে। আপিল বিভাগের নির্দেশে রিটের চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার হাইকোর্ট রুল অ্যাবসলিউট ঘোষণা করে রায় দেন।

 

বর্তমানে যারা জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি করছে এবং যারা ভুয়া মুক্তিযোদ্ধা তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া চলমান আছে। জানিয়েছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। বুধবার সংসদ...
রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহারের জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। সেখানে প্রতিটি মামলা আইনি দৃষ্টিকোণ থেকে যাচাই-বাছাই করা হচ্ছে। এবং ভবিষ্যতেও এ প্রক্রিয়া অব্যাহত...
বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, ‘বর্তমান সংসদকে আমরা বাংলাদেশের ইতিহাসের সেরা সংসদ হিসেবে দেখতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের প্রতি আমার প্রত্যাশা, আপনারা এই...
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রোববার রাত ১১টায় তিনি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
যমুনা নদীর তীরে বগুড়ার সারিয়াকান্দি ও ধুনটে দুটি নতুন অভ্যন্তরীণ নদীবন্দর ঘোষণা করেছে সরকার। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে সীমানা নির্ধারণ করা হয়েছে। নতুন দুই বন্দর যুক্ত হওয়ায় দেশে...
টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। ফলে চরম দুর্ভোগে শ্রমজীবীসহ সাধারণ মানুষ। অনেক এলাকায় জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে মানুষ। প্রধান সড়ক থেকে শুরু করে বিভিন্ন আবাসিক এলাকা ও বিপণিবিতান পানিতে...
৫ আগস্টের পর ছুটি নিয়ে কর্মস্থলে আর না ফেরায় অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, মিশু বিশ্বাস ও এএসপি মাহমুদুল হাসানকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। নোটিশ ও বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায়...
শনিবার থেকে বন্যা পরিস্থিতির উন্নতির পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বান্দরবান ও কক্সবাজারে তলিয়েছে সড়ক। বিপৎসীমার ওপরে বইছে সাঙ্গু, মাতামুহুরী নদী। ভারতের মেঘালয়, ত্রিপুরা ও...
লোডিং...

এলাকার খবর