শাপলা চত্বরে হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা

আপডেট : ১৪ মে ২০২৬, ০১:০৩ পিএম

শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের মামলায় আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

আজ বৃহস্পতিবার দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

একইসঙ্গে আগামী ৭ জুন এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত তারিখে এই তিন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।

দুই সাংবাদিকের বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ, তারা হত্যাকাণ্ডের সত্য আড়াল করে ৭১ টিভিতে মিথ্যা সংবাদ প্রচার করেছিলেন।

সকাল সাড়ে ৯টার দিকে দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা জুলাই হত্যাযজ্ঞের মামলার আসামি হিসেবে কারাগারে আছেন আগে থেকেই। আজ থেকে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের মামলার আসামি হলেন তারা।

এ মামলায় সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ ৬ জন গ্রেপ্তার রয়েছেন। নতুন করে এই তিনজনকে নিয়ে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা আসামির সংখ্যা ৯ জন হলো।

শাপলা চত্বরের ঘটনায় এখন পর্যন্ত ঢাকাসহ চার জেলায় ৫৮ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জন আসামি হবেন এই মামলায়।

সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আগামী সপ্তাহে।
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে ১২৯ বারের মতো প্রতিবেদন দাখিলের জন্য সময় পেলো...
মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ। শেষ হয়েছে মৃত্যুদণ্ডের অনুমোদন ও আপিলের শুনানি।
ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ১৬ আসামির ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের রায় ঘোষণা করা হবে আজ।
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়নের আগে বিহার সরকারের উদ্বেগকে আমলে নেবে ভারতের কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারকে লেখা চিঠিতে এ কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
জামালপুরে ‘রাজীব পরিবহন’ নামের একটি বাসের রুট পারমিট বাতিল ও সড়ক নিরাপত্তার দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় ছাত্রশক্তি ও জাতীয়...
ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদন অনুসারে, আলভারেসকে পেতে ১০ কোটি ইউরোর বেশি প্রস্তাব দিয়েছিল বার্সা। আলভারেসও ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। কিন্তু বার্সার প্রস্তাব ফিরিয়ে দেয়...
লোডিং...
```html```
```html
```
পঠিতনির্বাচিত

এলাকার খবর