শেখ হাসিনাসহ অনেকেরই আপিলের সময় শেষ, দণ্ডিতদের সামনে এখন কোন পথ

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৯:৪৫ এএম

মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত শেখ হাসিনাসহ পলাতক আসামিদের, অনেকেই আপিলের সুযোগ হারিয়েছেন। কিন্তু এ অবস্থায় তারা কেউ আত্মসমর্পণ করলে কিংবা গ্রেপ্তার হলে বিচারিক প্রক্রিয়া কী হবে?

এর ব্যাখ্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন, নির্ধারিত সময় পার হওয়ায় রায় কার্যকরের বিষয়টি গুরুত্ব পাবে। তবে সাবেক চিফ প্রসিকিউটর জানালেন, সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্ট তাদের আপিলের সুযোগ দিতে পারেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ২১ ধারা অনুযায়ী, রায় প্রকাশের ৩০ কার্যদিবসের মধ্যে কারাগারে থাকা আসামিকে আপিল করতে হবে। এই সময়ে না পারলে আর কোনো সুযোগ মিলবে না। 

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় গত ১৩ জানুয়ারি। আইন অনুযায়ী পেরিয়ে গেছে আপিলের সময়। তবে তারা যদি গ্রেপ্তার হন কিংবা আত্মসমপর্ণ করেন, তাহলে বিচারিক প্রক্রিয়া কী হবে? এর উত্তরে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, আইনি অনুকম্পার সুযোগ নেই। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, রায় প্রকাশিত হওয়ার পর যখন সকলে বিষয়টি জানছে, এটা জানার পরও তারা যখন ৩০ কার্যদিবসের মধ্যে আদালতে আসলেন না, আপিল ফাইল করলেন না; তাহলে পরবর্তীতে আইনের যখন আর সুযোগ নেই, তখন এসে আইনের অনুকম্পা পাওয়ারও সুযোগ নেই।

তবে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলছেন, সংবিধানের ১০৪ অনুচ্ছেদ অনুযায়ী ন্যায়বিচারের স্বার্থে আসামির আবেদনে আপিলের সুযোগ দিতে পারেন সর্বোচ্চ আদালত। তিনি বলেন, যেহেতু একজন মানুষের মৃত্যুদণ্ড হয়েছে, সেক্ষেত্রে তারা সাজাট আপিলে দেখতেই পারেন সুপ্রিম কোর্ট। কমপ্লিট জাস্টিসের অধীনে তারা যদি কোনো আপিল ফাইল করেন এবং সুপ্রিম কোর্ট গ্রহণ করলে, সেক্ষেত্রে নিষ্পত্তি সাপেক্ষে সাজা কার্যকর হবে। 

তবে এ বক্তব্যের সঙ্গে দ্বিমত করছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন,  ‘১০৪ তো কমপ্লিট জাস্টিস করবে যখন প্রসিডিংটা সুপ্রিম কোর্টের সামনে যাবে। তবে আপিলটাই যদি সুপ্রিম কোর্টে না যায়, তাহলে কীভাবে হবে?’

ট্রাইব্যুনালে এখন পর্যন্ত ৪টি মামলার রায়ে ১৩ জনকে মৃত্যুদণ্ড, ১০ জনকে যাবজ্জীবন এবং ৩৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। এর মধ্যে আবু সাঈদ হত্যা মামলা ছাড়া বাকি ৩ মামলার পলাতক আসামিরা এরই মধ্যে আপিলের সুযোগ হারিয়েছেন। 

জাল সনদ ব্যবহার করে ৩৮তম বিসিএসে প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত দুই ব্যক্তির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ ৩ অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে রায় বৃহস্পতিবার। 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার ৬৩ শতাংশ আসামিই পলাতক। এদের অনেকে দেশে থাকলেও রয়েছে ধরাছোয়ার বাইরে। আর ইন্টারপোলের মাধ্যমে বিদেশে পলাতকদেরও গ্রেপ্তার করা...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির সব মামলার অগ্রগতি দ্রুত দৃশ্যমান হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। তিনি বলেন, এ বিষয়ে দুদকসহ যৌথ তদন্ত দল কাজ করছে। 
সরকারকে বিব্রত করতেই পুলিশ মহপদির্শকের (আইজিপি) ক্রসফায়ার নিয়ে বক্তব্য বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে জ্বালানি আমদানিতে অতিরিক্ত ৪০ লাখ ডলার ব্যয় হয়েছে। এমন পরিস্থিতিতে বিকল্প উৎস হিসেবে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে চায় সরকার বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী। তবে...
জাতীয় গ্রিডে বিপর্যয়ের প্রায় ৩ ঘণ্টা পর কারিগরি ক্রুটি মেরামত হওয়ায় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। পাওয়ার গ্রিড জানিয়েছে, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি শুরু হয়েছে। এর আগে মঙ্গলবার...
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দুই দলের অধিনায়কের কাছেই উইকেট নিয়ে প্রশ্ন করা হয়েছিল। কেউই স্পষ্ট জানেন না কেমন হতে যাচ্ছে মিরপুরের উইকেট। অনেকের ধারণা মিরপুরে ফিরছে আবারও সেই স্পিন জাল।  
লোডিং...

এলাকার খবর