বাজেটবিরোধীরা জনগণের বন্ধু নয়: প্রধানমন্ত্রী

আপডেট : ১৩ জুন ২০২৬, ১০:৪৩ পিএম

যারা বাজেটের বিরুদ্ধে বিক্ষোভ করে তারা জনগণের বন্ধু হতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়ায় জনসভায় তিনি এ কথা বলেন। এসময় কেউ যেন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এর আগে সকালে পিএমখালীতে এক সমাবেশে তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতেই বাজেটের বিরোধিতা করছে বিরোধী দল।

কক্সবাজার সফরে শনিবার দিনব্যাপী নানা কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যায় কক্সবাজারের চকোরিয়ায় জনসভায় যোগ দেন তিনি। স্থানীয় মানুষের দাবি মেনে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীত করার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।

দেশের গণতন্ত্রকে যেন কেউ হত্যা করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। 

তারেক রহমান বলেন, ‘বিএনপির সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। আর বিএনপি সরকার দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায়।’ 

নতুন বাজেট বাস্তবায়নের মাধ্যমে জনগণের ভাগ্যের পরিবর্তন করতে চান বলেও জানান সরকারপ্রধান।   

এর আগে সকালে কক্সবাজার সদরের পিএমখালীতে পাত্রী খান পুনঃখনন কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে সমাবেশ বলেন, যারা বাজেটের বিরোধিতা করে রাজপথে বিক্ষোভ করছে তারা জনগণের বন্ধু নয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যেতে চাই, যেই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবার বিরোধী দলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন?’

দুপুরে নবগঠিত মাতামুহুরী উপজেলা ও থানা এবং পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পেকুয়ায় চব্বিশের গণঅভ্যুত্থানে চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ মো. ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন। এছাড়া দুপুরে কক্সবাজারের ডুলাহাজারা এলাকায় গর্জন গাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুর ২টা ৫৫ মিনিটে কক্সবাজারের পিএমখালির ডুলাহাজারার মালুমঘাট সংরক্ষিত বনে গর্জন গাছের চারা রোপণের...
কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকাল সাড়ে ৯টার পর তাঁকে বহনকারী ইউএস বাংলার একটি বিমান কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। তীব্র বৃষ্টির মধ্যে প্লেন থেকে নামার পর প্রধানমন্ত্রী...
একদিনের সফরে আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে...
কক্সবাজার সফরে পাতলী খাল পুনঃখনন, বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। বিকেলে চকরিয়ায় জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে। প্রতিবেদনে তারেক রহমানের নাম...
দ্য গ্রেটেস্ট শো অন আর্থ- ফুটবল বিশ্বকাপ শুরু হয়ে গেছে। কিন্তু ব্রাজিল সমর্থকদের জন্য ২০২৬ বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে রোববার ভোর ৪টা থেকে। টুর্নামেন্টে গ্রুপ সি'র প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ফিফা...
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করে দিয়েছি। অন্যদিকে জামায়াতের নেতারা আজ...
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নিতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. ইসমাইল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. সবুজ নামে এক পথচারী গুরুতর আহত...
রাজধানীর ধানমন্ডি ও বাড্ডা এলাকায় পৃথক ঘটনায় হাসপাতাল ও আবাসিক ভবন থেকে নিচে পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। শনিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে তাদের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর