রামিসাকে ধর্ষণ–হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, হাইকোর্টে শুনানির অপেক্ষা

আপডেট : ১৬ জুন ২০২৬, ১২:৫৪ পিএম

রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড অনুমোদন ও আসামিদের জেল আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করা হয়েছে। যেকোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে এই মামলার শুনানি শুরু হবে।

আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রশাসন থেকে বিষয়টি নিশ্চিত করেছে। বিজি প্রেস থেকে পেপারবুক প্রস্তুত হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। এখন যাচাই বাছাইয়ের কাজ চলছে।

এর আগে, গত ৯ জুন পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড অনুমোদনের নথি হাইকোর্টে আসে।

গত ৭ জুন শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের ফাঁসির রায় ঘোষণা করেন আদালত।

এরআগে ১৯ মে পল্লবীতে শিশু রামিসাকে প্রথমে ধর্ষণ ও পরে হত্যা করে দেহ বিচ্ছিন্ন করে ঘাতক সোহেল রানা। এই অপরাধে তার স্ত্রী স্বপ্না আক্তার সহযোগিতা করে।

এদিকে ঘাতক সোহেল রানা ও স্বপ্না খাতুনের পক্ষে রাষ্ট্র কর্তৃক আইনজীবী নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

জুলাই আন্দোলনে রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করাসহ দুজনকে হত্যা মামলার রায় ঘোষণা আগামী ২৮ জুন। আজ সোমবার দুপুরে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে পেপারবুক  প্রস্তুত...
বিয়ে বিচ্ছেদের আগেই নতুন বিয়ের অভিযোগে করা মামলা থেকে খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তাঁর স্ত্রী তামিমা সুলতানা তাম্মী।
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার দুই আসামি সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য নথিপত্র হাইকোর্টে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকেলে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে রেওয়াজ...
বেতন, বকেয়া বিলসহ যাবতীয় পাওয়া পরিশোধ ও সাত দফা দাবি আদায়ে নাসা গ্রুপের শ্রমিকেরা রাজধানীর তেজগাঁও সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন।
কলকাতায় দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু লোক হেনস্তা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী, অভিনেত্রী রোবেনা রেজা জুঁই। সামাজিকমাধ্যম...
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে মাথায় গুলিবিদ্ধ হয়ে অনিক মিয়া (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় রাজু (৩০) ও মোস্তফা কামাল (৩৭) নামের দুজন গুলিবিদ্ধ...
শিশু মৃত্যুর ঘটনায় রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত কোনোভাবেই ভুল নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ মঙ্গলবার রাজধানীর হলি ফ্যামিলি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর