তারেক রহমানের সম্মানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজের আয়োজন

আপডেট : ২২ জুন ২০২৬, ১২:১৮ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

সোমবার দুপুরে পুত্রজায়ায় আনোয়ার ইব্রাহিমের বাসভবনে এই মধ্যাহ্নভোজ হয়। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ছিলেন তাঁর সহধর্মিনী জুবাইদা রহমান।

এরপর ভবনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়; সেখানে মালয়েশিয়ার শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠানে  স্কুলের শিক্ষার্থীরা ‘প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ’ গানটি পরিবেশ করেন। দুই প্রধানমন্ত্রীসহ তাঁদের সহধর্মিনীরা এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান ভবন থেকে নেমে আসলে প্রবেশ পথের দুই পাশে মালয়েশিয়ার শিশু-কিশোররা বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা হাতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়। প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান শিশুদের সাথে কথা বলেন এবং তাদেরকে শুভেচ্ছা জানান।

এরপর প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থাকা গাড়ির সামনে এসে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তাঁর সহধর্মিনী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিনীকে বিদায় জানান।

তারেক রহমান ও জুবাইদা রহমান মোটর শোভাযাত্রা সহকারে কুয়ালালামপুরে শাংগ্রি লা হোটেলে যান। সেখানে প্রধানমন্ত্রীর সাথে কয়েকটি নির্ধারিত কর্মসূচি রয়েছে।

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার সকালে পুত্রজায়ায় মালয়েশিয়ার...
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার সকালে পুত্রাজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো সরকারি সফরে মালয়েশিয়ায় আসা উপলক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এই মতবিনিময় সভায় তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় তাঁর সহধর্মিণী ডা....
কুমিল্লা নগরীর ছোটরা পশ্চিমপাড়া ঈদগাহ এলাকায় ড্রেনে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার রাতে ভারী বর্ষণের পর শহরজুড়ে জলাবদ্ধতা দেখা দিলে এই দুর্ঘটনা ঘটে।
বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। আর সেই উন্মাদনার হাওয়া এবার জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ। দর্শকদের বিশ্বকাপের বাড়তি আনন্দ দিতে নির্মাতা কাজল আরেফিন অমি নির্মাণ করছেন নাটকটির একটি...
২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাশকতা এড়াতে ঢাকাসহ ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে। আজ সোমবার এতথ্য জানানো হয়েছে।
২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর