৯৯৯–এ গুলিবিদ্ধ ব্যক্তির কল, পিস্তল–গুলি–গ্রেনেড উদ্ধার 

আপডেট : ২২ জুন ২০২৬, ০৪:২৯ পিএম

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোনকল করে সাহায্য চাওয়ার পর রাজশাহীতে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে আমেরিকায় তৈরি একটি পিস্তল, গুলি, ম্যাগাজিন, ফায়ার্ড কার্তুজের খোসা, গান-পাউডার, চাকু, বিস্ফোরক তৈরির উপাদান ও হ্যান্ড গ্রেনেডসহ ২১ ধরনের আলামত উদ্ধার করা হয়েছে।

সোমবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পুলিশ পরিদর্শক ও গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

আনোয়ার সাত্তার জানান, গতকাল রোববার ৯৯৯ নম্বরে এক ব্যক্তি কাতরাতে কাতরাতে ফোন করে জানান, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে গুলি করে বাসার ভেতরে তালা মেরে রেখে গেছে। তিনি দ্রুত সহায়তার অনুরোধ করেন। ওই ব্যক্তি নিজের নাম ফয়সাল এবং রাজশাহী নগরীর শাহ মখদুম থানাধীন ছায়ানীড় আবাসিক এলাকার একটি বাড়িতে অবস্থানের কথা জানান। 

বিষয়টি জানার পর ৯৯৯ থেকে দ্রুত ব্যবস্থা নিতে শাহ মখদুম থানায় জানানো হয়। কলটি রিসিভ করেন কলটেকার কনস্টেবল সাখাওয়াত। আর উদ্ধার কার্যক্রমের তদারকি ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এএসআই শহিদুল ইসলাম।

আনোয়ার সাত্তার আরও জানান, পরে শাহ মখদুম থানার এসআই মমতাজউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ছায়ানীড় আবাসিকের ৩৪/১ নম্বর বাসার পাঁচতলা ভবনের পঞ্চম তলায় যান। সেখানে তারা দেখতে পান, রাজশাহী নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর মোহাম্মদ তারেক খালেদসহ আরও চার-পাঁচজন ৯৯৯-এ ফোন করা গুলিবিদ্ধ ফয়সালকে কক্ষ থেকে বের করার চেষ্টা করছেন। পুলিশ সদস্যরা তাদের সহায়তায় ফয়সালকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। প্রাথমিকভাবে পুলিশ বিছানার ওপর একটি পিস্তল, ম্যাগাজিন ও গুলির খোসা দেখতে পায়।

পরে শাহ মখদুম থানার ওসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত উদ্ধারের জন্য সিআইডির ফরেনসিক টিমকে খবর দেন। ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়ে একটি আমেরিকায় তৈরি ৭ দশমিক ৬৫ ক্যালিবারের পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, একটি তাজা কার্তুজ, একটি ফায়ার্ড কার্তুজের খোসা, গান-পাউডার, চাকু, বিস্ফোরক তৈরির উপাদান এবং হ্যান্ড গ্রেনেডসহ মোট ২১ ধরনের আলামত উদ্ধার করে।

উদ্ধার হওয়া ব্যক্তি ফয়সাল ইবনে সেলিম শেখ (৩৫)। তিনি রাজশাহীর সাহেববাজার, বোয়ালিয়া এলাকার মো. সেলিম শেখের ছেলে।

এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জাতীয় জরুরি সেবা ৯৯৯।

 

২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা...
উদ্বোধনের চার বছরেও কার্যক্রম চালু করতে পারেনি রাজশাহী বিসিক শিল্পাঞ্চল-দুই। এখনো ফাঁকা পড়ে রয়েছে ৮০ ভাগ প্লট এ। নেই গ্যাস সংযোগ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। উদ্যোক্তারা বলছেন, নানা সংকট সত্ত্বেও...
তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে ঝুলিয়ে মারার বক্তব্য দেওয়া খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলামকে প্রত্যাহার করেছে পুলিশ সদরদপ্তর। গতকাল শনিবার পুলিশ...
চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যা অংশ নেওয়া মোহাম্মদ আইয়ুব (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রাঙামাটির বাঘাইছড়ির দুর্গম দূরছড়ি থেকে রোববার ভোরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনালে অগ্নিকাণ্ড ঘটেছে।  সোমবার দুপুর আড়াইটার দিকে টার্মিনালের একটি গ্যান্টি ক্রেনের চাকায় হঠাৎ করে আগুন লাগে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে...
হরমুজ প্রণালি বন্ধের ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের হুমকির কড়া জবাব দিয়েছে ইরান। ইরানি কর্মকর্তা ইব্রাহিম আজিজি বলেছেন, হরমুজ কোনো ব্যক্তিগত ক্যাসিনো নয়, এটি ইরানের সার্বভৌম জলসীমা। উত্তেজনার মধ্যেই...
কিয়ের স্টারমারের পদত্যাগের ঘোষণার পর এখন ব্রিটিশ রাজনীতিতে মূল আলোচনা কে হচ্ছেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী। স্টারমার ঘোষণা করেছেন, তাঁর উত্তরসূরি নির্বাচনের জন্য আগামী দুই সপ্তাহের মধ্যে মনোনয়ন...
কাগজে-কলমে শতাধিক শিক্ষার্থী থাকলেও বাস্তবে উপস্থিতি মাত্র দুই-তিনজনের। নিয়মিত বেতন পেলেও শিক্ষকদের সময় কাটে আড্ডা দিয়ে। কুড়িগ্রামের রাজারহাটের বিদ্যানন্দ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি নদী ভাঙনের কারণে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর