পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক দেবে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক পাঁচটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের সিদ্ধান্ত নিয়েছে। প্রশাসক নিয়োগের পর আমানতকারীদের ১০ লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে প্রায় ২৭ হাজার আমানতকারীর অর্থ ফেরত প্রক্রিয়া শুরু হবে।

আপডেট : ২২ জুন ২০২৬, ০৭:৩৯ পিএম

ব্যাংকবহির্ভূত পাঁচটি আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে প্রশাসক নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক। প্রশাসক নিয়োগের পর এই ৫ প্রতিষ্ঠানের আমানতকারীদের ১০ লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হবে। 

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, প্রশাসক নিয়োগের পর প্রতিষ্ঠানগুলোর ছোট ছোট আমানতকারীর টাকা ফেরত দেওয়া উদ্যোগ নেওয়া হবে। টাকা ফেরত দেওয়ার বিষয়ে এরই মধ্যে সরকারের সম্মতি পেয়েছে বাংলাদেশ ব্যাংক।

৫টি প্রতিষ্ঠানে ২৭ হাজার ব্যক্তি আমানতকারীর প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকা জমা রয়েছে। অবসায়নের তালিকায় আছে এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং। 

প্রতিষ্ঠান পাঁচটির মধ্যে আভিভা ফাইন্যান্সের চেয়ারম্যান ছিলেন বিতর্কিত ব্যবসায়ী এস আলম। অন্য চারটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে ছিল পি কে হালদার। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই খাতের জন্য বরাদ্দ রাখা হয়েছে।

ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ‘সচেতন গ্রাহক ফোরাম’। বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি থেকে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়।
গত অর্থবছরের প্রথম ১০ মাসের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে সরকার ব্যাংক থেকে প্রায় ৭৬ হাজার কোটি টাকা বেশি ঋণ নিয়েছে। অন্যদিকে একই সময়ে বেসরকারি খাত ব্যাংক থেকে প্রায় ২৫ হাজার কোটি টাকা কম ঋণ পেয়েছে। 
এবারের বাজেটে, স্বর্ণের গয়না কেনার ক্ষেত্রে ভ্যাট কমানোর ঘোষণা আসায় অনেকটাই স্বস্তিতে ক্রেতা-বিক্রেতারা। স্বর্ণ ও গয়না কেনাবেচায় ৫ শতাংশ ভ্যাটের বদলে, ভরিপ্রতি নির্দিষ্ট আড়াই হাজার টাকা ভ্যাটের...
বাজেট বাস্তবায়নে রোডম্যাপ ও অগ্রগতি জানতে নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। শনিবার গবেষণা সংস্থা পিপিআরসির ওয়েবিনারে তারা আরও বলেন, দুর্নীতি, প্রকল্পের কাজে ধীরগতি ও অপচয়ের কারণে বাজেট...
বিদেশি নাগরিকের হাত ধরে টানাটানি ও তাকে নানাভাবে হেনস্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি পাহাড়পুর বৌদ্ধ বিহারের কাস্টডিয়ান মো. ফজলুল করিম আরজুর নজরে এলে তিনি এ বিষয়ে পুলিশে...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার এপেক্স হোল্ডিংস লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিকদের সার্ভিস বেনিফিট–সংক্রান্ত দাবিকে কেন্দ্র করে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতির কারণে এ...
যুক্তরাষ্ট্র ইরানের ওপর থাকা তেল ও পেট্রোকেমিক্যাল নিষেধাজ্ঞা ৬০ দিনের জন্য সাময়িকভাবে তুলে নিয়েছে। নতুন লাইসেন্স অনুযায়ী ইরান তেল উৎপাদন ও রপ্তানি করতে পারবে ২১ আগস্ট পর্যন্ত। 
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বিয়ের খরচ কমানোর পরামর্শ দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন। সোমবার সংসদ অধিবেশনে তিনি এ আহ্বান জানান।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর