নগদ অর্থ ব্যাংকে নিয়ে আসতে ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব করেছেন বিএনপির সংসদ সদস্য (এমপি) এ এম মাহবুব উদ্দিন খোকন। একই সঙ্গে তিনি মত দিয়েছেন, দেশে এত ব্যাংকের দরকার নেই।
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে আজ রোববার এ প্রস্তাব উপস্থাপন করেন তিনি।
এসময় সংসদের আলোচনায় নোয়াখালী–১ আসনে বিএনপির এই সংসদ সদস্য আরও বলেন,ব্যাংক খাতের ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে গিয়েছে। অনেক মানুষ এখন ব্যাংকে টাকা না রেখে নগদ অর্থ বাসায় সংরক্ষণ করছেন।
তিনি বলেন, একই সাথে যারা অতীতে টাকা বিদেশে পাচার করতে চেয়েছিলেন ও স্বৈরাচারী শাসনের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁরাও বিপুল পরিমাণ নগদ অর্থ রেখে গেছেন। দেশে এত বেসরকারি ব্যাংকের প্রয়োজন নেই।



