তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৬:১০ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টায় চীনের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের শুরুতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও প্রধানমন্ত্রী তারেক রহমানকে সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।

এ সময় প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের মতো অন্যান্য ডেল্টা রাষ্ট্র এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে থাকা দেশগুলোর সহযোগিতায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামকে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ আগামী পাঁচ বছরে ২৫০ মিলিয়ন বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনঃখননের মাধ্যমে পানির প্রবাহ পুনরুদ্ধার, বন্যার ঝুঁকি হ্রাস এবং পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের উদ্যোগের কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী আরও জানান, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে উৎসাহ প্রদানের অংশ হিসেবে বাংলাদেশ সৌরবিদ্যুৎ উৎপাদনে কর-সুবিধা প্রদান করেছে এবং ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছে।

আলোইস জভিংগি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিজ্ঞতা ও উদ্যোগকে বৈশ্বিক পরিসরে কাজে লাগানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

আলোইস জভিংগি বলেন, বাংলাদেশের জলবায়ু সহনশীলতা ও টেকসই উন্নয়ন উদ্যোগ আন্তর্জাতিক অর্থায়নকারী প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের আগ্রহ তৈরি করবে।

তিনি বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়ে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

আলোইস জভিংগি প্রধানমন্ত্রীকে সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

চীনের বৈশ্বিক চার উদ্যোগে সাড়া দিচ্ছে ঢাকা। প্রধানমন্ত্রীর বেইজিং সফরেই এতে যুক্ত হওয়ার ঘোষণা আসতে পারে। বিশ্লেষকদের মতে, এতে ভূরাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব আরও বাড়বে। শি জিনপিংয়ের উদ্যোগে যুক্ত...
প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুদিনের সরকারি সফর সম্পন্ন করে স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের উদ্দেশে রওনা হন। কুয়ালালামপুর...
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছেন অর্থনীতিবিদরা। সফরে ১৭টি চুক্তি এবং ৩ বিলিয়ন ডলারের উন্নয়ন সহায়তার আলোচনা হতে পারে।
প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। দালিয়ানে তিনি দুদিন ব্যস্ত কর্মসূচিতে থাকবেন। এরপর প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিং যাবেন। সেখানে চীনে...
রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র দাখিল করেন তারা। এতে সরকারের বিভিন্ন কার্যক্রমে নিজেদের দ্বিমত ও উদ্বেগ তুলে ধরা হয়। জনগণের ম্যান্ডেট ও আকাঙ্ক্ষা অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন না করা এবং বিচার বিভাগের...
রাজধানীর বিজয়নগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আমলে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্য জোট এই সমবাবেশের আয়োজন করে। এতে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ১১দলীয় জোটের...
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লি বিমানবন্দরে হেনস্তা করা নিয়ে তর্ক-বিতর্কের পর এ বিষয়ে নিজেদের ব্যাখ্যা তুলে ধরেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল...
সহজলভ্য হওয়ায় প্রকাশ্যেই চলছে মাদক সেবন ও বিক্রি। এতে যেমন ধ্বংস হচ্ছে তরুণ সমাজ, তেমনি এলাকায় বাড়ছে অপরাধ প্রবণতাও। ঢাকা-সিলেট মহাসড়ক, রেলপথ ব্যবহার করে জেলার বিভিন্ন এলাকায় মাদকের অবাধ প্রবেশ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর