ভারতের ভিসা চালুতে স্বস্তি ফিরলেও নিরাপত্তা শঙ্কায় অনেকে

প্রায় দুই বছর পর ভারতের পর্যটন ভিসা চালু হওয়ায় আবেদন বেড়েছে। তবে সীমান্ত পরিস্থিতি, সাম্প্রতিক ঘটনা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছেন অনেক বাংলাদেশি ভিসাপ্রত্যাশী। বিশ্লেষকেরা কূটনৈতিক উদ্যোগ জোরদারের পরামর্শ দিয়েছেন।

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০২:৫৯ পিএম

প্রায় দুই বছর পর ভারতের ভ্রমণ ভিসা চালু হওয়ার পর প্রতিদিন আবেদন করছেন কয়েক হাজার ভিসা প্রত্যাশী। তবে সম্প্রতি দুই দেশের রাজনৈতিক পটপরিবর্তন ও অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে নিরাপত্তার শঙ্কায় অনেকেই।  

ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের ৪ মাস পর স্বাভাবিক হলো ভিসা কার্যক্রম। ২৮ জুন চালু হওয়ার পর প্রতিদিনই ভিসা সেন্টারগুলোতে ভিড় করছেন হাজারো মানুষ। 

ভারতের পর্যটন ভিসা চালুর সিদ্ধান্তে স্বস্তি ফিরলেও সম্প্রতি নানা ঘটনায় উদ্বিগ্ন ভিসা প্রত্যাশীরা। সীমান্তে পুশ-ইন চেষ্টাসহ নানা কারণে নিরাপত্তা শঙ্কায় অনেকেই। দেশটিতে গিয়ে যাতে হয়রানির শিকার হতে না হয়, সে উদ্বেগের কথা জানান কেউ কেউ।  

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ওবায়দুল হক বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় যেভাবে আক্রমণ চলছে এবং ভারতে বাঙালি মুসলমান যেভাবে হয়রানির শিকার হচ্ছে– তা দুই দেশের সম্পর্কের জন্য ইতিবাচক না। শুধু ভিসা দিয়ে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হবে বলে আমার মনে হয় না।’

নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল বলেন, ‘বাংলাদেশের মানুষ তো বাধ্য হয়ে যাচ্ছে না। তাই ভারতকেও তাদের অর্থনীতি বিবেচনা করা বিষয়টিতে গুরুত্ব দেওয়া উচিত। তবে ব্যক্তির নিরাপত্তা সবসময় দেশে দেখা সম্ভব না। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।’    

বিশ্লেষকদের মতে, দ্বিপাক্ষিক সম্পর্ক ও অর্থনীতির জন্য দুই দেশের মানুষের যাতায়াত গুরুত্বপূর্ণ। তাই সীমান্ত স্বাভাবিক করা এবং ভারতে বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে দুই দেশের কূটনৈতিক তৎপরতা বৃদ্ধিতে জোর দিয়েছেন তারা। 

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব অ্যান্ডা ফিলিপ আজ বুধবার ঢাকা ত্যাগ করেছেন। তিনি গত ৩০ আগস্ট ঢাকায় এসেছিলেন।
মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচল কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ...
ভারতের দিল্লিতে পুলিশি বাধায় আওয়ামী লীগ নেতাদের কর্মসূচি বাতিল হওয়ায় স্বস্তিতে ঢাকা। ভারত সরকারের এমন পদক্ষেপই প্রত্যাশিত জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, এর ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক...
প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ বিষয়ে আলোচনা হচ্ছে বলেও জানান তিনি। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে উপস্থিত...
রাজধানীর যেকোনো জায়গায় সহজেই পাওয়া যায় মাদক। অলিগলি, রাস্তা, সড়কে-মহাসড়কে বিক্রি হচ্ছে প্রকাশ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই চলছে মাদক সেবনও।
চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এই ঘটনা ঘটে।
ক্রোয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় বাংলাদেশিসহ ১০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। উত্তর বসনিয়ার বিসত্রিকা এলাকায় দুটি আলাদা অভিযানে তাদের আটক করা হয়। 
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
লোডিং...

এলাকার খবর