টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতায় দুর্ভোগ

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৭:১৫ পিএম

টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। ফলে চরম দুর্ভোগে শ্রমজীবীসহ সাধারণ মানুষ। অনেক এলাকায় জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে মানুষ। প্রধান সড়ক থেকে শুরু করে বিভিন্ন আবাসিক এলাকা ও বিপণিবিতান পানিতে তলিয়ে গেছে। এদিকে সুনামগঞ্জ জেলা শহরের সাথে তাহিরপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের সুরমা, জাদুকাটা, বৌলাই, রক্তিসহ বিভিন্ন নদীর পানি বাড়ছে। এরই মধ্যে পানিতে তলিয়েছে শক্তিয়ারখলা ও আনোয়ারপুর সড়ক। 

মৌলভীবাজারে ধলাই নদীর পুরাতন ভাঙ্গন দিয়ে পানি ঢুকেছে লোকালয়ে। কমলগঞ্জের ইসলামপুর ও আদমপুর ইউনিয়নের কিছু জায়গা জলাবদ্ধ। পানি উন্নয়ন বোর্ড বলছে, মনু ও ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের ১০টি স্থান ঝুঁকিপূর্ণ। উজানে অতিরিক্ত বৃষ্টি হলে বন্যার শঙ্কা রয়েছে। 

ভারী বৃষ্টিতে নদীর পানি দ্রুত বাড়লেও নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, বলছে পাউবো। 

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান বলেন, ‘ভারতের উজান এলাকায় বিশেষ করে খোয়াই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে নদীগুলোর পানি দ্রুত বেড়েছে। তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। শুক্রবারের মধ্যে পানি কমতে শুরু করবে বলে আশা করা হচ্ছে। তবে উজানে আরও বৃষ্টিপাত হলে নদীর পানি বেড়ে কিছু নিম্নাঞ্চল বা বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশের আশঙ্কা থাকতে পারে। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’

নীলফামারীতে তিনদিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার পানি বাড়ার খবরে শঙ্কায় তিস্তা পাড়ের মানুষ। 

পটুয়াখালীর উপকূলজুড়েও কয়েকদিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। শহর ও গ্রামের অনেক সড়কে পানি জমায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের স্রোতে একটি কালভার্ট ভেঙে পড়েছে। এতে অন্তত ১,৫০০ থেকে ২,০০০ বাসিন্দার চলাচল ব্যাহত হচ্ছে। দুর্যোগ মোকাবিলায় ৪২টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। চেঙ্গী ও মাইনী নদীর পানি বৃদ্ধি পেয়ে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। 
হবিগঞ্জের খোয়াই, কুশিয়ারা ও সুতাং নদীর পানি বৃদ্ধি পেয়ে বিভিন্ন পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা কয়েক দিনের পাহাড়ি ঢল, উজান থেকে নেমে আসা পানি এবং বৃহস্পতিবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি...
চট্টগ্রামে গতকাল রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায়ও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের...
যমুনা নদীর তীরে বগুড়ার সারিয়াকান্দি ও ধুনটে দুটি নতুন অভ্যন্তরীণ নদীবন্দর ঘোষণা করেছে সরকার। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে সীমানা নির্ধারণ করা হয়েছে। নতুন দুই বন্দর যুক্ত হওয়ায় দেশে...
৫ আগস্টের পর ছুটি নিয়ে কর্মস্থলে আর না ফেরায় অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, মিশু বিশ্বাস ও এএসপি মাহমুদুল হাসানকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। নোটিশ ও বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায়...
শনিবার থেকে বন্যা পরিস্থিতির উন্নতির পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বান্দরবান ও কক্সবাজারে তলিয়েছে সড়ক। বিপৎসীমার ওপরে বইছে সাঙ্গু, মাতামুহুরী নদী। ভারতের মেঘালয়, ত্রিপুরা ও...
হাইকোর্ট নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অবৈধ ঘোষণার পর চট্টগ্রাম-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর আজ সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদের স্পিকারের কাছে শপথ নেবেন।
লোডিং...

এলাকার খবর