শনিবার থেকে বন্যা পরিস্থিতি উন্নতির আভাস

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৬:৫৭ পিএম

শনিবার থেকে বন্যা পরিস্থিতির উন্নতির পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বান্দরবান ও কক্সবাজারে তলিয়েছে সড়ক। বিপৎসীমার ওপরে বইছে সাঙ্গু, মাতামুহুরী নদী। ভারতের মেঘালয়, ত্রিপুরা ও অরুণাচলে অতিভারী বৃষ্টির কারণে ঝুঁকিতে সিলেট বিভাগের ৪টিসহ ১৫টি জেলা। এদিকে, রোববার পর্যন্ত অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

একে বর্ষাকাল, তার ওপর বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাব। দুইয়ে মিলে ভারী বৃষ্টিতে নাকাল বিভিন্ন স্থানের মানুষ। 

২৫০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রাম ও ময়মনসিংহে। ডুবে গেছে নিম্নাঞ্চল। বন্যা আক্রান্ত কক্সবাজার ও বান্দরবান। 

ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম, ফেনী, ময়মনসিংহ ও রংপুরের কয়েকটি নদীর পানি বেড়েছে। ১৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। 

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, ‘শনিবারের মধ্যে পানি কমতে শুরু করবে বলে আশা করা হচ্ছে। তবে উজানে আরও বৃষ্টিপাত হলে নদীর পানি বেড়ে কিছু নিম্নাঞ্চল বা বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশের আশঙ্কা থাকতে পারে। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’

ভারতে মেঘালয়ের চেরাপুঞ্জিতে অতি ভারী বৃষ্টি হচ্ছে। ফলে, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জে দেখা দিয়েছে স্বল্পমেয়াদি বন্যার ঝুঁকি। 

আবহাওয়া অধিদপ্তর বলছে, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে রোববার পর্যন্ত চলবে ভারী বৃষ্টি। 

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে রোববার পর্যন্ত অব্যাহত থাকবে ভারী বৃষ্টিপাত। এরপর স্বাভাবিক হতে শুরু করবে পরিস্থিতি।

এদিকে, তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে বলে সতর্কতা দেয়া হয়েছে। ফলে নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রামের কিছু এলাকায় বন্যা হতে পারে।

রোববার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সিলেটসহ ১৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা এবং তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রমের সতর্কতা দিয়েছে বন্যা...
আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে তিস্তাসহ দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি নদীর পানি দ্রুত বাড়তে পারে। এতে তিস্তা নদী বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং বান্দরবান, খাগড়াছড়ি,...
মৌসুমি বায়ু প্রবল আকার ধারণ করায় আগামী পাঁচদিন সারা দেশেই টানা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে, আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ ৬টি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে।...
উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খন্ড এলাকায় অবস্থানরত মৌসুমি স্থল নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে দেশের চারটি সমুদ্র...
টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। ফলে চরম দুর্ভোগে শ্রমজীবীসহ সাধারণ মানুষ। অনেক এলাকায় জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে মানুষ। প্রধান সড়ক থেকে শুরু করে বিভিন্ন আবাসিক এলাকা ও বিপণিবিতান পানিতে...
৫ আগস্টের পর ছুটি নিয়ে কর্মস্থলে আর না ফেরায় অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, মিশু বিশ্বাস ও এএসপি মাহমুদুল হাসানকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। নোটিশ ও বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায়...
হাইকোর্ট নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অবৈধ ঘোষণার পর চট্টগ্রাম-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর আজ সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদের স্পিকারের কাছে শপথ নেবেন।
ইরানের পাঁচ প্রদেশে যুক্তরাষ্ট্রের দুই দিনের হামলায় অন্তত ১৪ জন নিহত এবং ৭৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এ তথ্য জানান। আহতদের মধ্যে ৪৭ জন এখনো হাসপাতালে...
লোডিং...

এলাকার খবর