সিএনজি ফিলিং স্টেশনে ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুমকি 

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০১:০১ পিএম

গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোসহ উত্থাপন করা দাবি না মানলে আগামী ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সিএনজি ফিলিং স্টেশন বন্ধের হুমকি দিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।

আজ সোমবার রাজধানীর বিজয়নগরের আকরাম টাওয়ারে সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের নেতারা এ হুমকি দেন। অ্যাসোসিয়েশন বলেছে, সিএনজি গ্যাসের দাম বাড়াতে হবে। কমিশন ১৩ টাকা ৯৬ পয়সা নির্ধারণ করতে হবে।

অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে বলা হয়, দাবি পূরণ না হলে আগামী ৩০ জুলাই বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত প্রতীকীভাবে সকল সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার যে কর্মসূচি ছিল তা প্রত্যাহার করা হয়েছে। দাবি না মানলে ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করা হবে।

এরআগে গত ২১ জুলাই ৩০ জুলাই ও ২৩ আগস্টের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। তবে আজ ৩০ জুলাইয়ের কর্মসূচি প্রত্যাহার করে বাকি কর্মসূচির কথা আবারও জানানো হলো। 

মঙ্গলবার রাত থেকে কলকারখানায় চাহিদা মতো মিলবে বিদ্যুৎ এবং গ্যাস। আজ সোমবার সকালে প্রথম সারির ২১টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ...
তৃণমূল পর্যায়ে চাঁদাবাজি নির্মূলের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের দাবি বিশিষ্টজনদের। রাজধানীর ধানমন্ডিতে এক গোলটেবিল আলোচনায় এই দাবি জানানো হয়। এসময়, বাজার নিয়ন্ত্রণের দাবিও জানান আলোচকেরা।...
গ্যাস অনুসন্ধান না করে আমদানি নির্ভরতার কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বক্তব্যে তিনি এ কথা বলেন। এছাড়াও, নবায়নযোগ্য...
আমদানি করতে না পারার কারণে গ্যাসের সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
৪০ হাজার টন লাইমস্টোন কিনতে দরপত্র আহ্বান করে পটুয়াখালীর আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্র। কিন্তু সন্ত্রাসীদের বাধার মুখে দরপত্রের শিডিউল ড্রপবক্সে ফেলতে পারেনি বেশিরভাগ প্রতিষ্ঠান। ঘটনার সত্যতা...
আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর নিষেধাজ্ঞা তদারকি সংক্রান্ত একটি বিশেষজ্ঞ প্যানেলের মেয়াদ বাড়ানোর প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন।
তা কাভান সুলিভানের নামটা পরিচিত মনে হচ্ছে? হওয়ারই কথা। এর আগে বাংলাদেশের বয়সভিত্তিক দলে খেলে যাওয়া রোনান ও ডেকলান সুলিভানের ভাই কাভান সুলিভান। আর সুলিভান ভাইদের নানি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর