‘তরুণদের রক্তের বিনিময়ে দেশকে নতুন করে সাজানোর সুযোগ তৈরি হয়েছে’

তরুণদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নানা অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকলেও তরুণদের শক্তি ও পরিকল্পিত উদ্যোগই বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবে।

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৬:১৬ পিএম

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণদের রক্তের বিনিময়ে দেশকে নতুন করে সাজানোর সুযোগ তৈরি হয়েছে। অর্থনৈতিক নানা সমস্যা থাকলেও তরুণদের অদম্য শক্তিই দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবে। আজ বুধবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘দেশের সামনে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা অন্যতম। তবে চ্যালেঞ্জের পাশাপাশি সম্ভাবনাও অনেক। পরিকল্পিতভাবে সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।’

রাতারাতি কোনো পরিবর্তন সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, ‘ধৈর্য, পরিকল্পনা এবং কার্যকর উদ্যোগের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। দেশকে এগিয়ে নিতে শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন। মেধাবীরা সব ক্ষেত্রেই ভালো করছে এবং সরকার যোগ্যদের মূল্যায়নে কাজ করছে।’

সরকারের আর্থিক সীমাবদ্ধতা ও বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সরকার পরিবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।’

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ায় চট্টগ্রাম-২ আসনের বিএনপির সংসদ সদস্য সারোয়ার আলমগীরের সংসদ সদস্য পদ স্থগিত চেয়ে করা আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছে সুপ্রিম কোর্ট। এর ফলে সংসদ সদস্য হিসেবে...
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা মাদকবিরোধী অভিযান শুরু করেছি। সকলকে নিয়ে আমরা মাদকের বিরুদ্ধে সামাজিক...
২০১৮ সালের নির্বাচন থেকেই বাংলাদেশ ধ্বংস হওয়া শুরু হয়েছে বলে মনে করছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ আজ প্রথমবারের মতো বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।
দিনব্যাপী অনুষ্ঠানে শিশু, কিশোর, নারী-পুরুষ সবার জন্য ছিল দেশীয় খেলাধুলার নানা আয়োজন। শিশুদের দৌড় প্রতিযোগিতা, বালিশ খেলা, হাড়িভাঙা, বল নিক্ষেপসহ বিভিন্ন ইভেন্টের পাশাপাশি বড়দের জন্য ফুটবল,...
বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের মতো আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বুধবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। 
২০১৮ সালের জাতীয় নির্বাচনে শতভাগ ভোট পড়া কেন্দ্রগুলোর দায়িত্বে থাকা কর্মকর্তা ও সংশ্লিষ্টদের তথ্য সংগ্রহ করছে দুদক। ভোট কারচুপির অভিযোগে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে বিভিন্ন জেলা প্রশাসকসহ...
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে স্বামীর মৃত্যুর পর একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস শুরু করেন ওই নারী। এ সময় অভিযুক্ত শহিদুল ইসলাম তাকে বিয়ের প্রস্তাব দেন। একপর্যায়ে নিজের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর