উদ্ভাবনী উদ্যোগে প্রণোদনা দেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে উদ্ভাবনী উদ্যোগে সরকারি প্রণোদনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সেমিকন্ডাক্টর খাতের বিকাশে বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে এবং ধাপে ধাপে খাতসংশ্লিষ্টদের দাবিগুলো বাস্তবায়ন করা হবে।

 

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ১২:৪৪ পিএম

উদ্ভাবনী উদ্যোগে সরকার প্রণোদনা দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীতে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিয়ার সামিট ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ‘স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর দেশ গড়তে সরকার কাজ করছে। উদ্ভাবনী উদ্যোগে সরকার প্রণোদনা দেবে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘কৃষি, পোশাক ও প্রযুক্তিখাতে দেশ অনেক এগিয়েছে। এই অগ্রযাত্রায় প্রযুক্তিখাতকে আরও এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন।’

সামিটে সেমিকন্ডাক্টর খাতের দক্ষ জনবল, ইকোসিস্টেম গঠন, গবেষণা, উন্নত উৎপাদন ব্যবস্থা, বাণিজ্যিকীকরণ ও ডিপ-টেক প্রযুক্তি নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। পরে, প্রধানমন্ত্রী ধাপে ধাপে সবার দাবি পূরণের আশ্বাস দেন। সেমিকন্ডাক্টর খাত এগিয়ে নিতে বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা। আজ বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত এবং তা সহজে প্রাপ্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে চিকিৎসকেরা যেন রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার...
ফ্যামিলি কার্ড কর্মসূচি ধাপে ধাপে সারা দেশে সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বচ্ছ উপকারভোগী নির্বাচন, নির্ভুল তথ্যভান্ডার, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও আন্তঃমন্ত্রণালয়...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী (রাজনৈতিক) পদে নিয়োগ পেয়েছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপি নেতা রাশেদ খান। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রোববার এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।
লোকজ ইতিহাস, সভ্যতা, সংস্কৃতি, পুরাকীর্তি, অনন্য পর্যটন এবং প্রত্যন্ত অঞ্চলের অজানা সব বৈচিত্র্যময় গৌরবগাথাকে দর্শকের সামনে তুলে ধরে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। সেই ধারাবাহিকতায় এবারের পর্বের...
আগামীর রাষ্ট্রপতি কে হবেন তা দলীয়ভাবে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
যৌন অসদাচরণের অভিযোগে আইসিসির প্রধান কৌঁসুলি করিম খানকে অপসারণের পক্ষে ভোট দিয়েছে সদস্যরাষ্ট্রগুলোর পরিষদ। জাতিসংঘের তদন্তে অভিযোগের প্রমাণ না মিললেও রাজনৈতিক উদ্দেশ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে...
ঢাকার ধামরাইয়ে মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে একাধিক গাড়ির ধাক্কায় মটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয় উপজেলার ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা...
লোডিং...

এলাকার খবর