দিনেদুপুরে সরকারি প্রতিষ্ঠান লুটের চেষ্টার অভিযোগ, পিটুনিতে মৃত্যু 

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০৯:২৪ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে দিনেদুপুরে সরকারি প্রতিষ্ঠানে ডাকাতিকালে ধরা পড়ে গণপিটুনিতে শুকুর আলী নামে (২৫) নামে এক ডাকাতের মৃত্যু হয়েছে। এসময় ডাকাতদলের অন্য ৫/৬জন সদস্য পিকআপ নিয়ে পালিয়ে যায়।  

শুক্রবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার জামুর্কী ইউনিয়নের কদিম ধল্যা নামক স্থানে ‘রোড অপারেশনার ইউনিটে’  ডাকাতিকালে গণপিটুনির এ ঘটনা হয়। রোড অপারেশনার ইউনিট মূলত আধুনিক প্রযুক্তির সহায়তায় প্রধান মহাসড়কগুলোর ট্রাফিক ব্যবস্থাপনা, যান চলাচল মনিটরিং এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করার কাজে নিয়োজিত।

নিহত শুকুর আলী টাঙ্গাইলের কালিহাতি উপজেলার নারিদা নগরবাড়ি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের কদিম ধল্যা নামক স্থানে রোড অপারেশনার ইউনিটের কাজ চলমানা রয়েছে। আজ দুপুরে ৬/৭ জনের ডাকাত দল একটি পিকআপ নিয়ে ওই প্রতিষ্ঠানে ডাকাতির চেষ্টা করে। এ সময় প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী খোকন শেখ তাদের বাধা দিলে তারা নিরাপত্তাকর্মীকে পিটিয়ে ও মাথায় আঘাত করে গুরুতর আহত করে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ডাকাতদলের সদস্যরা পিকআপ নিয়ে পালিয়ে গেলেও শুকুর আলী নামে ওই ডাকাত জনতার হাতে ধরা পড়েন। পরে স্থানীয় জনতা তাকে গণপিটুনি দিলে সেখানে তার মৃত্যু হয়। 

এদিকে, আহত নিরাপত্তাকর্মীকে উদ্ধার করে জামুর্কীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম জানিয়েছেন। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ গিয়ে নিহত ডাকাতদলের সদস্যের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। 

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রমিজ রায়হান জানান, নির্মাণাধীন সরকারি প্রতিষ্ঠান রোড অপারেশনার ইউনিটে ডাকাতির চেষ্টাকালে নিরাপত্তাকর্মীকে পিটিয়ে আহত করে ডাকাতদলের সদস্যরা। এসময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ৫/৬ জন ডাকাত পালিয়ে গেলেও একজন জনতার হাতে ধরা পড়ে গণপিটুনিতে মারা যায়। 

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ডাকাতি নয়, মূলত চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নামে বিভিন্ন থানায় একাধিক চুরি মামলা রয়েছে।  

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
নারায়ণগঞ্জের কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায়...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর