ছাত্রলীগ সভাপতিকে হামলার ‘নির্দেশ দেওয়া’ ওবায়দুল কাদেরের ফোনালাপ ট্রাইব্যুনালে

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০১:২৫ পিএম

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে তৎকালীন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন।

আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের সময় প্রসিকিউশন এই কল রেকর্ড দাখিল করে।

প্রসিকিউশন জানায়, ২০২৪ সালের ১৩ জুলাই ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানকে সরাসরি ফোন করে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেন তৎকালীন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কল রেকর্ডটি উপস্থাপন করা হয়।

চলতি বছরের ২২ জানুয়ারি ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। পরে গত ২ আগস্ট মামলাটির সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়। এ মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট ২৮ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

 ২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনীতির ঐতিহাসিক দিন। কয়েক সপ্তাহের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণবিক্ষোভের ধারাবাহিকতায় এদিন নাটকীয় পরিবর্তন ঘটে ক্ষমতার। পতন হয় দেড় দশকের সরকারের। কোটা...
মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালের দখল হয়ে যাওয়া জমি আগামী ৩০ দিনের মধ্যে সরকারকে দখলমুক্ত করে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মাঝেমধ্যে উঁকি দিলেও দলটির আসলে কিছুই করার মুরোদ নেই বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার দুপুরে রাজধানীতে তিনি এ মন্তব্য করেন।
জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আগামী ৪ আগস্ট এ মামলার যুক্তিতর্ক উপস্থাপন...
পাইলট প্রকল্প সফলভাবে সম্পন্ন হওয়ার পর এবার ৪০ লাখ ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী বছরের জুনের মধ্যে এসব কার্ড দেওয়া হবে বলে জানান সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।
স্বাধীন দেশ তার সমৃদ্ধিতে বার বার বাধা পেয়েছে। এবার দেশের সমৃদ্ধির পথে আর যেন কেউ শিকল পরাতে না পারে সেই চেষ্টাই করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন। 
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, জ্বালানি তেল, গ্যাস–সংকট ও  বিদ্যুতের ভুতুড়ে বিলসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আগামী ৫ সেপ্টেম্বর থেকে মাসব্যাপী লংমার্চ কর্মসূচির ঘোষণা...
তেল-গ্যাসের সংকট নিরসন, নিত্যপণ্যের দাম কমানো, গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ কয়েক দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ করবে ১১ দলীয় ঐক্য। লং মার্চে...
লোডিং...

এলাকার খবর