সোশ্যাল মিডিয়ায় টাকা ঢেলে স্বৈরাচার ফেরানো সম্ভব না: রিজভী

বিপুল টাকা ঢেলে সোশ্যাল মিডিয়া প্রচণ্ডভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করে পতিত স্বৈরাচার ফেরানো সম্ভব না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০২:০৬ পিএম

বিপুল টাকা ঢেলে সোশ্যাল মিডিয়া প্রচণ্ডভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করে পতিত স্বৈরাচার ফেরানো সম্ভব না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

আজ রোববার সকালে গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিনেট হলে জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জুলাইয়ের চেতনা ও আগামীর বাংলাদেশ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, ‘জনগণের শক্তি সম্পর্কে ফ্যাসিস্টরা ধারণা করতে পারে না, এজন্য তারা বার বার ভুল করে। জুলাই হচ্ছে দীর্ঘদিনের সঞ্চিত ক্ষোভের চূড়ান্ত বহিঃপ্রকাশ। জুলাই চেতনাকে হৃদয়ে ধারণ করে আমাদের বহুদলীয় গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে হবে, যেন পুনরায় ফ্যাসিবাদের আগমন না ঘটে।

বিএনপির এই নেতা বলেন, ‘ফ্যাসিবাদের লোকজন এখনো অনেক আছে, তাদের বিপুল টাকা দিয়ে তারা সোশ্যাল মিডিয়া প্রচণ্ডভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আমি ইতিহাসের ছাত্র হিসেবে বলতে চাই, এভাবে পতিত স্বৈরাচারকে ফিরিয়ে আনা সম্ভব নয়।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে রিজভী বলেন, ‘বিগত ১৭ বছর বিশ্ব বিদ্যালয়গুলোতে কথা বলা যেত না, ভিন্ন মতের সুযোগ ছিল না। ভিন্নমতের শিক্ষকেরা নানাভাবে আক্রান্ত হতেন, তাদের চাকরি চলে যেত।’ 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.মোহাম্মদ আলী জিন্নাহ ও প্রফেসর লুৎফর রহমান। অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দলটির চারজন জ্যেষ্ঠ নেতাকে যুক্ত করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দলটির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
১৯৪৬ সালের ১৫ আগস্ট খালেদা জিয়া জন্মগ্রহণ করেন। তিনি গত বছরের ৩০ ডিসেম্বর মারা যান। খালেদা জিয়া বাংলাদেশের তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী...
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের আজই শেষদিন বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক...
নিজ জেলা ঠাকুরগাঁওয়ের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পাওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরে মেয়ে শামারুহ মির্জা বলেছেন, তাদের পরিবারের প্রতি এই জেলার মানুষের অবদান অনেক বেশি।...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানি বেড়ে ৯০৮ জনে দাঁড়িয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে দেশটির আদালত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন ভারত সরকারের শীর্ষ কর্মকর্তারা। আজ রোববার ইন্ডিয়ান...
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মাটিউড়া চা বাগানের ২০ নম্বর সেকশনের আকাশী টিলা এলাকা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে তাদের মরদেহ দুটি উদ্ধার করা হয়।
বিভ্রান্তি ছড়িয়ে দেশের স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করবে, তাদের রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর