রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি রাজনীতিতেও সুসম্পর্ক চায় চীন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১০:৩৯ এএম

রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি রাজনৈতিক সম্পর্কেও বিএনপির সঙ্গে চীন সুসম্পর্ক বজায় রাখবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাথে বৈঠক শেষে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

বৈঠক শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প জ্বালানি হিসেবে সৌরবিদ্যুত নিয়ে কাজ করবে চীন।

তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিসহ বেশ কিছু খাতে বাংলাদেশে চীনের যে বিনিয়োগ আছে তা ধারাবাহিকভাবে এ বিনিয়োগ বৃদ্ধি করার আশ্বস দিয়েছে চীন।

এ সময় চীনের রাষ্ট্রদূত জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর শেষে বাংলাদেশ চীন সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে।

তিনি বলেন, বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করতে চায় চীন। এছাড়া বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনা, ​নবায়নযোগ্য জ্বালানি, টেকসই পানি সরবরাহ ও ব্যবস্থাপনাসহ বেশ কিছু বিষয়ে বিনিয়োগে চীন আগ্রহী বলে জানান রাষ্ট্রদূত।

বিএনপি নেতৃত্বাধীন সরকার কোনো ভুল করলে তা ধরিয়ে দিতে আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ বুধবার রাজধানীর বনানীতে একটি হোটেল পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুককে আজ বুধবার ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৮০ দিনের কাজের গতি ও দক্ষতা যাচাইয়ের অংশ হিসেবে মন্ত্রিসভায় রদবদলকে ইতিবাচক বলছেন বিশ্লেষকেরা। তবে সরকারের সঠিক পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নে একটি পরামর্শক দল গঠনের তাগিদ দিচ্ছেন বিশ্লেষকদের কেউ...
সরকার চীনের তৈরি জে–১০ যুদ্ধবিমান কিনছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 
এবারের টুর্নামেন্টে অংশ নেওয়া ৩৬ দলের মধ্যে ২৯ দল এসেছে ঘরোয়া লিগে পারফরম্যান্সের ভিত্তিতে। বাকি ৭ দল এসেছে বাছাইপর্ব থেকে। এই ৩৬ দলের মূল পর্বে এবারও কোনো গ্রুপ পর্ব থাকছে না। তবে লিগ পর্বে...
রংপুরে সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের তিনজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ নমুনা সংগ্রহ ও পরীক্ষার পাশাপাশি ডোপ টেস্ট করা হবে বলে জানিয়েছেন মেট্রোপলিটন...
নেপালে পাহাড়ি ঢল ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার রাতে এক শোক বার্তায় তিনি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং জনগণের প্রতি বাংলাদেশ...
নেপালে ভয়াবহ ভূমিধ্বস ও বন্যায় আটকে পড়াদের উদ্ধারে দেশটির সেনাবাহিনীর ২ হাজার সদস্যকে মোতায়েন করা হয়েছে। বন্যা আক্রান্ত এলাকাগুলোতে স্থলাভিযানের পাশাপাশি আকাশপথেও তল্লাশি ও উদ্ধারকাজ শুরু করেছে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর