দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার দুপুর ১টার দিকে পৌঁছান তিনি।
রাষ্ট্রপতি হওয়ার পর ঠাকুরগাঁওয়ে এটাই তার প্রথম সফর। তাঁকে বরণ করে নিতে শহরজুড়ে নেওয়া হয় নানা প্রস্তুতি। সাজানো হয়েছে বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনা।
সফরের শুরুতে তিনি নিজের বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। পরে যোগ দেবেন নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে।
সফরের দ্বিতীয় দিন আগামীকাল ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে রাষ্ট্রপতির।



