অর্থ পাচারের অভিযোগ উঠার পর যা বললেন আসিফ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পিএম

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে এবার ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অষ্টেলিয়া, দুবাই ও সিঙ্গাপুরের পাশাপাশি সুইস ব্যাংকে বিপুল অঙ্কের অর্থ পাচারের অভিযোগ উঠার পর প্রতিক্রিয়া জানিয়েছেন আসিফ। তিনি বলেন, দুদকের সংস্কার না হওয়ায় প্রতিষ্ঠানটি এখনও আগের মতোই ব্যবহৃত হচ্ছে।রোববার বিকেলে রাজধানীর বাংলামোটরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আসিফ মাহমুদ।

তিনি আরও বলেন, আমি কত টাকা পাচার করেছি সেটা আগে স্পষ্ট করে বলতে হবে। একেক বার তারা (দুদক) একেক অঙ্ক বলে৷ সরকার যদি কাউকে পাকরাও করতে চায় সেটা সম্ভব। দুদকের সংস্কার যেহেতু হয়নি সুতরাং ওরা যেভাবে ইচ্ছা সেভাবেই করছে। 

সরকারের বিরুদ্ধে অভিযোগ করে আসিফ জানান, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মিছিলকে মানুষের নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে এনসিপির মুখপাত্র বলেন, নিষিদ্ধ সংগঠনের মিছিল ঠেকাতে বিএনপির পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। তিনি আরও বলেন, সরকার এক কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেও চাঁদাবাজির মাধ্যমে তাদের দলের ৫০ লাখ মানুষের কর্মসংস্থান করা হয়েছে।

সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী জানান, আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি। তবে কেউ কেন্দ্র দখলের চেষ্টা করলে এগারো দল মিলে তা প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। 

উল্লেখ্য, উপদেষ্টা থাকাকালীন সময়ে বিভিন্ন মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি ও পদোন্নতিতে অর্থ নেওয়া থেকে শুরু করে বিভিন্ন টেন্ডার থেকে কমিশন গ্রহণ এবং বিভিন্ন স্থানীয় প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। পাশাপাশি এসব অর্থ বিভিন্ন দেশে পাচার করেছেন বলেও অভিযোগে জানিয়েছে দুদক।

বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে এবার ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির অভিযোগে উঠে এসেছে, এই বিপুল অঙ্কের টাকা...
দেশের সব খাতেই অনিয়ম-দুর্নীতির পাহাড় নির্মূলে নিরলস চেষ্টা করছে সরকার। বুধবার রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পতিত সরকারের লুটপাটের...
সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণ প্রকল্পে প্রায় ৬ কোটি ৩২ লাখ টাকা আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। বুধবার সকালে ঘটনাস্থল ও গণপূর্ত অধিদপ্তরে অভিযান চালায় দুদকের একটি দল। অভিযানে...
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি–এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো ব‍্যবস্থা নেয়নি বলে...
ভারত ও চীনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন ও সীমান্তে শান্তি বজায় রাখার ওপর জোর দিয়েছেন দুই দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনের এক ফাঁকে মুখোমুখি বৈঠকে বসেন চীনা...
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের...
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে সামাজিক ও মানবিক রাষ্ট্র গঠনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। রোববার দুপরে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের...
শেখ হাসিনার আমলে বিরোধী মতের মানুষের নিরাপদে বেঁচে থাকার নিশ্চয়তা ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার ফেনীতে শহীদ যুবদল নেতা হারুনুর রশীদের পরিবারের হাতে...
লোডিং...

এলাকার খবর