ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী 

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পিএম

ভারতে আসন্ন ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির জানিয়েছেন, সম্মেলনে বাংলাদেশের কোনো প্রতিনিধিও অংশ নেবেন না। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিং শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকসে আমন্ত্রণ জানানো হয়েছে। তাকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি। যখন পজিটিভ এনভায়রনমেন্ট হবে, তখন আমরা দ্বিপক্ষীয় সফরে যেতে পারি, এখানে তাড়াহুড়োর কিছু নাই।’

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক কূটনীতিক হর্ষবর্ধন শ্রিংলা। সেইসাথে প্রতিবেশী দেশের...
বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী ও টেকসই করতে দুই দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে আলোচনার কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ সোমবার দুপুরে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রীর...
স্পিকারের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
পেশাগত সমন্বয়হীনতা ও বিভিন্ন অসন্তোষের অভিযোগে চাঁদপুরে টানা দ্বিতীয় দিনের মতো তিনটি আদালত বর্জন করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা। বর্জন করা আদালতগুলো হলো—চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট...
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘর্ষের জেরে আবারও বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। বৃহস্পতিবার বিশ্ববাজারে তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়।
যুক্তরাষ্ট্রে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের পরপরই শেষ হবে ইরান যুদ্ধ। বুধবার মেরিল্যান্ডের বিমানঘাঁটিতে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
লোডিং...

এলাকার খবর