মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ নেতার রায় মঙ্গলবার

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পিএম

চব্বিশের জুলাই–আগস্টে গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, পরশ, সাদ্দামসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে মামলার রায় আগামীকাল মঙ্গলবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করবে।

সর্বোচ্চ সাজার আশা করছে রাষ্ট্রপক্ষ। তবে আসামিপক্ষে রাষ্ট্র-নিযুক্ত আইনজীবীদের দাবি, অপরাধের যথেষ্ট প্রমাণ মেলেনি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ প্রায় ৭ মাস ধরে, আওয়ামী লীগ নেতা ওয়াবদুল কাদের, বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের ফজলে শামস পরশ ও মাইনুল হোসেন নিখিল এবং ছাত্রলীগের সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালি আসিফ ইনানের বিচারকাজ চলেছে।

নিজেদের কর্মী দিয়ে জুলাই আন্দোলকারীদের ওপর হামলা, আগ্নেয়াস্ত্র ব্যবহার কোরে হত্যাসহ বিভিন্ন অপরাধের রাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে অভিযোগ।

পলাতক সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেন ২৮ জন। সব অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন। অন্যদিকে,আসামিদের পক্ষে রাষ্ট্রের নিযুক্ত করা আইনজীবীদের দাবি,তখনকার সরকারপ্রধানই ছিলেন হত্যাযজ্ঞের মূল নির্দেশদাতা। এই ৭ আসামির বিরুদ্ধে যথেষ্ট তথ্য-প্রমাণ নেই বলেও দাবি তাদের।

আওয়ামী লীগসহ সব অঙ্গ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটটি ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার হাইকোর্টের...
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। জালিয়াতির অভিযোগে...
সুপ্রিম কোর্ট বারের সভাপতি মাহবুব উদ্দিন খোকনের এক মন্তব্যের জেরে এজলাস ছেড়ে বেরিয়ে গেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। দুপুরে আপিল বিভাগে মাহবুব উদ্দিন খোকন প্রধান বিচারপতি দায়িত্ব...
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা প্রমাণ করে আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়। এই হামলা প্রমাণ করে বাঁধন সঠিক পথে ছিলেন।
ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে এক পর্যায়ে গ্রাহক ফোরামের সহ সভাপতি মোতাসিম বিল্লাহসহ কয়েকজন আহত হয়েছে। এরপর সংবাদ সম্মেলনে...
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল।
সরকারের দক্ষ জনবল তৈরির পরিকল্পনা বাস্তবায়ন হলে আগামী চার বছরে রেমিট্যান্স তিনগুণ বাড়ানো যাবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। 
চোরের মায়ের বড় গলা–সাবেক অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের অবস্থা এখন এরকম বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর