স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্য উন্মোচন

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ এএম

দেশের অন্যতম জনপ্রিয় ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার গত ১৪ সেপ্টেম্বর রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেলে এক জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪টি ক্যাটাগরিতে ৫৬টি সম্পূর্ণ নতুন পণ্যের আনুষ্ঠানিক উন্মোচন করেছে। অত্যাধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী নকশা এবং আন্তর্জাতিক মানের উপকরণের সমন্বয়ে তৈরি স্টেপ ফুটওয়্যারের প্রতিটি জুতা আরাম, স্থায়িত্ব ও আধুনিক শৈলীর অনন্য সমন্বয় হিসেবে ক্রেতাদের জন্য নতুন অভিজ্ঞতা বয়ে আনবে বলে প্রত্যাশা করা হচ্ছে। নতুন পণ্যসম্ভারের মধ্যে রয়েছে এয়ারওয়াক, লাফিয়ে স্লাইড, স্পিডি স্লাইড ও কালার স্লাইড। এখন থেকে স্টেপ স্লাইড ছেলেদের পাশাপাশি মেয়েরাও ব্যবহার করতে পারবেন- ফলে স্টেপের নতুন পণ্যসম্ভারে ক্রেতাদের জন্য তৈরি হয়েছে আরও বৈচিত্র্যময় ও অন্তর্ভুক্তিমূলক পরিসর।

অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যারের চেয়ারম্যান আবদুস সাত্তার, ব্যবস্থাপনা পরিচালক শামিম কবির, পরিচালক তানজিনা আনোয়ার কবির, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া, স্টেপ ফুটওয়্যারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তি, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং ব্যবসায়িক অংশীদাররা উপস্থিত ছিলেন। তাদের প্রাণবন্ত উপস্থিতিতে নতুন পণ্য উন্মোচনের আয়োজনটি হয়ে ওঠে আরও আকর্ষণীয়, বর্ণিল ও উৎসবমুখর।

অনুষ্ঠানে দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া স্টেপ ফুটওয়্যারের বিভিন্ন ব্র্যান্ড প্রচারণামূলক কার্যক্রমে অংশগ্রহণের লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির প্রতিষ্ঠানের নতুন পণ্যগুলোর বৈশিষ্ট্য, গুণগত মান, আধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী নকশা, আরাম ও ব্যবহারিক দিকসহ সাম্প্রতিক ফ্যাশন ট্রেন্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি নতুন পণ্যসম্ভার সম্পর্কে বিস্তারিত তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

স্টেপ ফুটওয়্যারের সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া বলেন, ‘স্টেপ ফুটওয়্যারের মতো একটি জনপ্রিয় দেশীয় ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ব্র্যান্ডের সঙ্গে কাজ করার ক্ষেত্রে পণ্যের মান, ডিজাইন ও ক্রেতাদের আস্থাকে আমি গুরুত্ব দিই। স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্যগুলোতে আধুনিক ডিজাইন, আরাম ও গুণগত মানের চমৎকার সমন্বয় আমাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে।’

স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্য উন্মোচন প্রসঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব বলেন, ‘স্টেপ ফুটওয়্যারের সঙ্গে দীর্ঘ সময় ধরে কাজ করতে পেরে আমি আনন্দিত। গত কয়েক বছরে ব্র্যান্ডটির পণ্যের মান ও ডিজাইনে যে ধারাবাহিক উন্নয়ন হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। এবারের নতুন পণ্যগুলোতেও আধুনিক ফ্যাশন, আরাম ও গুণগত মানের চমৎকার সমন্বয় রয়েছে। আমি বিশ্বাস করি, নতুন এই পণ্যগুলো ক্রেতাদের প্রত্যাশা পূরণের পাশাপাশি তাদের স্টাইল ও আত্মবিশ্বাসে নতুন মাত্রা যোগ করবে।’

নতুন পণ্য উন্মোচন প্রসঙ্গে স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বলেন, ‘স্টেপ ফুটওয়্যার সবসময় গ্রাহকদের চাহিদা, রুচি ও পরিবর্তনশীল ফ্যাশন ট্রেন্ডকে গুরুত্ব দিয়ে পণ্য তৈরি করে আসছে। আমাদের লক্ষ্য শুধু জুতা তৈরি নয়; বরং গ্রাহকদের দৈনন্দিন জীবনে আরাম, আত্মবিশ্বাস ও স্টাইল নিশ্চিত করা। দেশীয় ব্র্যান্ড হিসেবে স্টেপ ফুটওয়্যারের এই অগ্রযাত্রার পেছনে রয়েছে গ্রাহকদের দীর্ঘদিনের আস্থা ও ভালোবাসা। সেই আস্থাকে আরও শক্তিশালী করে স্টেপ ফুটওয়্যারকে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিসরে একটি স্বীকৃত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য। নতুন পণ্যসম্ভার সেই দীর্ঘমেয়াদি যাত্রারই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা অ্যাড সাইন। অ্যাড সাইনের স্বত্ত্বাধিকারী জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের ঘাটতির কারণে প্রচণ্ড চাপের মুখে পড়েছে দেশের গুরুত্বপূর্ণ তৈরি পোশাক শিল্প। জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর- টানা তিন মাস ধরে চলা এই সংকটের কারণে ব্যাহত হচ্ছে কারখানার উৎপাদন।
এপেক্স ফুটওয়্যার লিমিটেডের প্রয়াত প্রতিষ্ঠাতা সৈয়দ মঞ্জুর এলাহীর ৮৪তম জন্মবার্ষিকী আগামী ২৬ সেপ্টেম্বর। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশজুড়ে এপেক্সের ৫০০টিরও বেশি আউটলেট এবং অনলাইনে সকল পণ্যের ওপর...
নির্মাণের প্রায় ৩ বছর পর চালু হতে যাচ্ছে পাইপলাইনে গভীর সমুদ্র থেকে জ্বালানি তেল খালাসের প্রকল্প। এ জন্য ইন্দোনেশিয়ার একটি প্রতিষ্ঠানকে পরিচালন ঠিকাদার হিসেবে চূড়ান্ত করেছে সরকার। বিপিসি চেয়ারম্যান...
বিশ্ববাজারে জ্বালানির দাম কমলে বাংলাদেশেও সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার দুপুরে যশোর সার্কিট হাউজে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন। 
দক্ষিণ কেরাণীগঞ্জে অভিযান চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশ উদ্ধার করেছে পুলিশ। এসময় জাহিদ হাসান ইমন নামের একজনকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে উপ-পুলিশ কমিশনার মো....
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে প্রায় সব ধরনের সবজির দাম এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে কেজিতে ১০ থেকে ২০ টাকা করে। আড়তদারদের দাবি, এখন সবজি পরিবহনে প্রতি ট্রিপে বাড়তি খরচ হচ্ছে চার হাজার টাকা।...
রাজধানীর সূত্রাপুরে পারিবারিক বিরোধের জেরে পেট্রোল ঢেলে আগুনের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তানিয়া (১৭) নামে একজনের মৃত্যু...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তার পরিবর্তন হয়েছে।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর