প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে দুই দেশের মধ্যে সংলাপ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, দেশের স্বার্থ বিবেচনা করেই ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়ন করা হবে।
সোমবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বে অব বেঙ্গল কনফারেন্সে অংশগ্রহণ শেষে হুমায়ুন কবির এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দিল্লি সফরের বিষয়ে দিনক্ষণ ঠিক হলে, ঢাকাই তা ঘোষণা করবে।
এদিকে, জলবায়ু সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী নভেম্বরে তুরস্কে যেতে পারেন বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।


