যান্ত্রিক ত্রুটির কারণে জাপান থেকে প্রধানমন্ত্রীর ফেরার ফ্লাইট বিলম্বিত

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পিএম

যান্ত্রিক ত্রুটির কারণে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে জাপান থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি বিলম্বিত হয়েছে। ফ্লাইটটি বর্তমানে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে বিজি-৩৭৭ ফ্লাইটটি নির্ধারিত সময়ে নারিতা বিমানবন্দর থেকে যাত্রা করতে পারেনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উড়োজাহাজটির নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ত্রুটি শনাক্ত ও মেরামতের কাজ করছেন বিমানের ফ্লাইট ক্রু ও প্রকৌশলীরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, ফ্লাইটটির বিষয়ে পরবর্তী তথ্য যথাসময়ে জানানো হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সরকারি সফরে জাপানে অবস্থান করছেন। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এ ছাড়া দুই দেশের সহযোগিতা জোরদারের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। সফর শেষে আজ তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

জাপান সফরের তৃতীয় দিনে টোকিওতে স্বাস্থ্যসেবা, প্রবীণ পরিচর্যা ও সংস্কৃতিবিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান। 
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪টি সমঝোতা চুক্তি সই হয়েছে। এছাড়া দুটি অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সই হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বুধবার টোকিওতে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঢাকাসহ সারা দেশকে পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও স্বাস্থ্যকর হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ঢাকা শহরকেও টোকিওর মতো পরিচ্ছন্ন করে গড়ে তোলার লক্ষ্য রয়েছে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী ও দেশে বসবাসকারী সবাইকে নিজ নিজ অবস্থান থেকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে পারলে...
জাতীয় গ্রিডে সীমিত পরিসরে পারমাণবিক বিদ্যুৎ সরবরাহের অনুমোদন পেয়েছে রূপপুরের প্রথম ইউনিট। একই সঙ্গে দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহও শুরু হয়েছে।
বয়স, উচ্চতা, ওজন কিংবা শারীরিক গড়নের প্রচলিত সীমাবদ্ধতা ছাড়াই মডেল হওয়ার সুযোগ দিতে ‘ফেস অব টুয়েলভ’ উদ্যোগ চালু করেছে ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড টুয়েলভ। আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের (এএমটিসি)...
গাজীপুরের টঙ্গীতে মাইক্রোবাসের চাপায় আব্দুল্লাহ আল জাবের (১৭) নামে তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসার এক ছাত্র আহত হওয়ার ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এতে ওই মহাসড়কে যান চলাচল...
হ্যালোইন উপলক্ষে বিশেষ আয়োজন করেছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। এ উপলক্ষে ২৯ থেকে ৩১ অক্টোবর গ্র্যান্ডিওস রেস্টুরেন্টে ‘আ গ্র্যান্ডিওস হলো ফেস্ট’ এবং ৩১ অক্টোবর গ্রিল অন দ্য স্কাইলাইনে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর