পুরাতন বাণিজ্য মেলা মাঠে ‘জাতীয় যুব মেলা’ স্থগিত: প্রতিমন্ত্রী আমিনুল

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পিএম

রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে পূর্বনির্ধারিত ৭ দিনব্যাপী ‘জাতীয় যুব মেলা’ অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় যুব মেলা স্থগিত করা হয়েছে। 

তবে সারাদেশের সকল জেলা উপজেলায় যুব মেলা অনুষ্ঠিত হবে বলে জানান প্রতিমন্ত্রী।

সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, পহেলা নভেম্বর দেশজুড়ে পালিত হবে জাতীয় যুব দিবস। অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৪ জন সংগঠক ও ১০ জন সফল আত্মকর্মী পাবেন জাতীয় যুব পুরস্কার। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

এদিন সারা দেশে ১২ হাজার রিনিউয়েবল ও পরিবেশবান্ধব বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন উদ্বোধন হবে বলেও জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। 

যুব দিবস উপলক্ষে দেশি বিদেশি ৫৫টি প্রতিষ্ঠান নিয়ে জব ফেয়ারের আয়োজন করা হয়েছে। যেখানে পর্যায়ক্রমে ৩ থেকে ৫ হাজার চাকরির ব্যবস্থা করা হবে। 

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘১৩ সিটি কপোরেশনের প্রতিটি ওয়ার্ডে একটি করে ফুটসাল করা হবে।’

রাজধানীর গুলশানসহ বেশ কিছু এলাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ নেই। এর কারণ খোঁজার চেষ্টা করা হচ্ছে। আজ মঙ্গলবার দুপুরে এ কথা জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ।
জাতীয় সংসদে সংবিধান সংশোধন বিষয়ক বিশেষ কমিটির নবম বৈঠক চলছে। আজ শনিবার সকাল ১১টায় সংসদ ভবনের কেবিনেট কক্ষে শুরু হওয়া বৈঠকে অংশ নিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ আইনজীবীরা। 
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শপিং মল, মার্কেট ও দোকানপাট খোলার যে সময় নির্ধারণ হয়েছিল, তা বাতিল হয়েছে। আজ শুক্রবার থেকেই আগের নিয়ম কার্যকর হয়েছে।  
চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানকে দেখে এসেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে তিনি রাজধানীর এভার কেয়ার...
হ্যালোইন উপলক্ষে বিশেষ আয়োজন করেছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। এ উপলক্ষে ২৯ থেকে ৩১ অক্টোবর গ্র্যান্ডিওস রেস্টুরেন্টে ‘আ গ্র্যান্ডিওস হলো ফেস্ট’ এবং ৩১ অক্টোবর গ্রিল অন দ্য স্কাইলাইনে...
যান্ত্রিক ত্রুটির কারণে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে জাপান থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি বিলম্বিত হয়েছে। ফ্লাইটটি বর্তমানে জাপানের নারিতা আন্তর্জাতিক...
এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফল প্রকাশের স্থান পরিবর্তন করা হয়েছে। আগামী ৩১ অক্টোবর শনিবার সকাল ১১টায় ফল প্রকাশ অনুষ্ঠান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরীর দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে সুরতহাল রিপোর্টে উল্লেখ করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, এটি হত্যা নাকি আত্মহত্যা তা জানা যাবে তদন্তের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর