শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকাসহ ৩ জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১২:২৭ পিএম

পোশাক শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষাপটে ঢাকা ও এর আশপাশে দুই জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৩ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। আজ রোববার বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

মোতায়েনকৃত বিজিবি সদস্যরা ঢাকার সাভার, আশুলিয়া ও মিরপুর; নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, আমবাগ, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনা এলাকায় দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর ব্যবস্থায় মাঠপর্যায়ের কার্যক্রম ও লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।

বিজিবি জানিয়েছে, শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, জনসাধারণের জানমালের সুরক্ষা এবং স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে বিজিবির এ মোতায়েন ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।

রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ডে দুইটি এবং মিরপুরের পল্লবী মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এগুলো নাশকতা নাকি দুর্ঘটনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে...
কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্রের সঙ্গে গোলাগুলিতে নিহত সেনাসদস্য তিতাস শেখের বাড়ি ফরিদপুরের লস্করদিয়া গ্রামে নেমেছে শোকের ছায়া। ছেলেকে হারিয়ে বাবা আফজাল শেখ বাকরুদ্ধ। আহাজারী করছেন মা রেখা...
গোপালগঞ্জে রাজনৈতিক মামলায় সাবেক তিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ঢাকার মতিঝিল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রাতে তাদের...
ঢাকার দুই সিটিতে ফুটওভার ব্রিজে ৮টি চলন্ত সিঁড়ির মধ্যে ৬টিই বিকল। চালুর কিছু দিনের মধ্যে অচল হয়ে পড়ে এসব সিঁড়ি। ২৫ কোটি টাকার বেশি খরচে নির্মিত এসব সিঁড়ি এখন সুবিধার বদলে ভোগান্তির কারণ হয়ে উঠেছে।...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে সরকার আইনগত প্রক্রিয়ার মধ্যেই রয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ রোববার সকালে রাজধানীর একটি হোটেলে...
শুধু নিজে গোল করেননি মেসি। সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রেও মেসি ছিলেন অনন্য। চলতি মৌসুমে ১৭টি অ্যাসিস্ট করেছেন মেসি। অর্থাৎ ৩১ ম্যাচ খেলে ৪৩ গোলে অবদান রেখেছেন মেসি, যা লিগে সর্বোচ্চ।
বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করা হয়েছে।
জাপানের মধ্যাঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
লোডিং...
```html ```

এলাকার খবর