আন্তালিয়ায় জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০২:৫০ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে অনুষ্ঠানস্থলে পৌঁছেছেন। তুরস্কের আন্তালিয়ায় এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

আজ বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সম্মেলনস্থলে এসে পৌঁছান। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণ অংশ নিচ্ছেন।

প্রধানমন্ত্রী সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করবেন।

এর আগে গতকাল তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সফরে তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।

আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমান (কপ -৩১) সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের বক্তব্য তুলে ধরবেন।

এতে তিনি জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু সহনশীল টেকসই উন্নয়ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ২১ সদস্যের একটি প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিচ্ছে।

প্রতিনিধি দলে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, এসডিজি বিষয়ক প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আবদুল আওয়াল, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ(সালেহ শিবলী) এবং উপ-প্রেস সচিব হাসান শিপলু।

আগামী শুক্রবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...
প্রধানমন্ত্রী তারেক রহমান কপ–৩১ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে আজ (স্থানীয় সময়) বিকেলে ৪টা ৩ মিনিটে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু জানান,...
প্রধানমন্ত্রী তারেক রহমান কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে আজ (স্থানীয় সময়) বেলা ১২ টা ৪০ মিনিটে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন। সম্মেলনে তিনি একটি পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন এবং...
মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হওয়ায় আইন অনুযায়ী শেখ হাসিনাকে সরকার পাসপোর্ট দিতে পারবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শেখ হাসিনার দেশে ফেরার আইনি বৈধতা...
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ দুজন নিহত হয়েছে। আজ বুধবার ভোররাতে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ঘোনাপাড়া ও সকালে বিজয়পাশা এলাকায় এসব দুর্ঘটনা হয়।
নেত্রকোণার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের মামলার রায়ে ওই মাদরাসার শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে ‘সাগর হুজুরকে’এর মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত। একই রায়ে আরেক আসামি শিক্ষক...
টাকার অংকে ১০ কিংবা ২০ টাকা সামান্য হলেও প্রতিদিনের লেনদেনে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে এ নোটগুলো। বাজারে এসব নোটের বড় অংশই ছেঁড়াফাটা, ময়লাযুক্ত ও জরাজীর্ণ। ফলে চায়ের দোকান থেকে শুরু করে সব...
বাবার বিরুদ্ধে শিশুদের যৌন নিপীড়নসংক্রান্ত ছবি রাখার অভিযোগে মামলা হওয়ার পর প্রথমবারের মতো জনসমক্ষে আসলেন মার্কিন অভিনেত্রী ও মানবাধিকারকর্মী মেগান মার্কেল। মঙ্গলবার তাকে প্রকাশ্যে দেখা গেছে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর