রোহিঙ্গা গণহত্যা মামলার রায়ে জবাবদিহি প্রতিষ্ঠা হতে পারে: জাতিসংঘ

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পিএম

রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায় জবাবদিহি প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে বলে মনে করে জাতিসংঘ। রায় বাস্তবায়নে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মিয়ানমারে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি ই. কারি। তিনি বলেন, মিয়ানমারের ওপর অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপে রোহিঙ্গা সংকট দ্রুত সমাধান হতে পারে। 

রোহিঙ্গা সংকট সরেজমিন দেখতে বাংলাদেশে ১০ দিনের সফর করেন মিয়ানমারে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি ই. কারি। 

বুধবার জাতিসংঘের দপ্তরে তিনি বলেন, কক্সবাজার ক্যাম্পে নিরাপত্তাহীনতা, মানবিক সহায়তা কমে যাওয়া এবং মিয়ানমারে চলমান সংঘাত রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে। 

আইসিজে-তে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা রোহিঙ্গা গণহত্যা মামলার রায় নিয়ে কথা বলেন কেলি। 

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত কেলি ই. কারি বলেন, ‘এই রায়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের স্বীকৃতি মিলবে এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত হবে। জাতিসংঘের সব সদস্যের উচিত, রায় কার্যকরে সহায়তা করা।’

জাতিসংঘের বিশেষ দূত বলেন, আইসিজের বিচার নিয়ে মিয়ানমারে এরই মধ্যে মুসলিমবিরোধী মনোভাব উসকে দেয়া হচ্ছে। রায়ের পর পরিস্থিতির আরো অবনতি হতে পারে বলেও উদ্বিগ্ন কেলি। 

বিশেষ দূত কেলি ই. কারি বলেন, ‘মিয়ানমারের জান্তা সরকার উগ্র বৌদ্ধ সংগঠনগুলোর সাথে যোগাযোগ করছে, যা সহিংসতা উসকে দিতে পারে। এসব গোষ্ঠীর কয়েকটি অতীতে রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতা ও উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। নতুন সহিংসতা রোধে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে হবে।’

মিয়ানমারের ওপর চাপ বাড়াতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কার্যকর পদক্ষেপ হতে পারে বলে মনে করেন কেলি। 

মানবাধিকার বিষয়ক বিশেষ দূত বলেন, ‘গণহত্যায় জড়িত কিংবা গণহত্যা রোধে ব্যর্থ ব্যক্তিদের কাছে অস্ত্র সরবরাহ বন্ধের বিষয়টি বিবেচনা করতে হবে। রোহিঙ্গা প্রত্যাবাসন ছাড়া বিনিয়োগ নয়, এমন শর্তও দিতে পারে বিভিন্ন দেশগুলো।’ 

জাতিসংঘের বিশেষ দূত বলেন, মিয়ানমারের সব দল-মতের মধ্যে সংলাপের মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব। 

মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার রায় বৃহস্পতিবার। নেদারল্যান্ডসের দ্য হেগের আদালত রায় ঘোষণা করবে। আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের মধ্য দিয়ে মিয়ানমার দোষী সাব্যস্ত হবে বলে আশা কৌসুলিদের। প্রায় ৭ বছর ধরে...
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আজ বুধবার এ তথ্য জানিয়েছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। 
ইয়েমেনে চলমান হামলা ও সংঘাতের কারণে বাস্তুচ্যুত হয়েছেন ৩ লাখের বেশি মানুষ। এর মধ্যে প্রায় ১ লাখ ৬৫ হাজার শিশু। এমন তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
জাতিসংঘের সমর্থনপুষ্ট একটি বাহিনীতে কর্মরত নিখোঁজ চার সেনাকে উদ্ধারে হাইতিতে ২ হাজারের বেশি সেনা পাঠিয়েছে এল সালভাদর।
বিশ্ব বাণিজ্য ও বিনিয়োগে বাধা দূর করে অবাধ বাণিজ্য নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার শেনজেনে এপেক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এ আহ্বান জানান তিনি। একই আহ্বান রুশ...
রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের রায় ঘোষণা কাল। এতে ন্যায়বিচার প্রত্যাশা করছেন রোহিঙ্গারা। পাশাপাশি নিরাপদ প্রত্যাবাসনের মাধ্যমে নিজ দেশে ফিরতে চান তারা।...
১৫০ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন কীর্তি কেউই করতে পারেননি। তবে জোহানেসবার্গ টেস্টে সাউথ আফ্রিকার বিপক্ষে সেই বিশ্ব রেকর্ডই গড়লেন লিটন দাস। 
স্বৈরাচার আমলে মানবপাচার সিন্ডিকেটের মাধ্যমে মানুষের টাকা লুটপাট হতো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সংসদ অধিবেশনের সমাপনী দিন প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, রাজধানীর যানজট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর