১৫০ বছরেও কেউ পারেননি, লিটন গড়লেন বিশ্ব রেকর্ড 

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পিএম

১৫০ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন কীর্তি কেউই করতে পারেননি। তবে জোহানেসবার্গ টেস্টে সাউথ আফ্রিকার বিপক্ষে সেই বিশ্ব রেকর্ডই গড়লেন লিটন দাস। 

এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের মালিক এখন লিটন দাস। সাউথ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে উইকেটের পেছনে রীতিমতো ইতিহাস গড়েছেন লিটন।

প্রোটিয়াদের ১০ ব্যাটসম্যানের মধ্যে ৮ জনের উইকেটেই সরাসরি অবদান রেখেছেন বাংলাদেশের এই উইকেটকিপার। আর তাতেই ৮ ডিসমিসালের মাধ্যমে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন লিটন।

সাউথ আফ্রিকার প্রথম ইনিংসে ৬টি ক্যাচ এবং ২টি স্টাম্পড আউট এসেছে লিটনের হাত ধরে। ১৫০ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে যা এতদিন কেউই করতে পারেননি। 

লিটনের ইতিহাস। ছবি: সংগৃহীত

এর আগে টেস্ট ক্রিকেটের এক ইনিংসে সর্বোচ্চ ৭টি ডিসমিসালের বিশ্ব রেকর্ড ছিল। সেই রেকর্ডে ভাগ বসিয়েছিলেন পাকিস্তানের ওয়াসিম বারি, ইংল্যান্ডের বব টেলর, নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ এবং ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস ও জশুয়া দা সিলভা।

কিন্তু এবার সবাইকে ছাড়িয়ে এককভাবে রেকর্ডের মালিক লিটন দাস। 

জোহানেসবার্গ টেস্টের চতুর্থ দিনে মেহেদী হাসান মিরাজের বলে রায়ান রিকেলটনকে স্টাম্পিং করে ৭ ডিসমিসালের রেকর্ডে ভাগ বসান লিটন।

এরপর কাগিসো রাবাদাকেও স্টাম্পিং করে সংখ্যাটা নিয়ে যান ৮-এ!

আর তাতেই ১৫০ বছরের টেস্ট ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের বিশ্ব রেকর্ড নিজের করে নেন তিনি।

তবে এখানেই শেষ নয়! টেস্টের দুই ইনিংস মিলিয়ে উইকেটকিপারের সর্বোচ্চ ১১ ডিসমিসালের রেকর্ডও হাতছানি দিচ্ছে তাঁকে। দ্বিতীয় ইনিংসে সাউথ আফ্রিকা ব্যাট করলে সেই রেকর্ডও নিজের করে নিতে পারেন লিটন।

জোহানেসবার্গের তৃতীয় দিনটা শুধুই বৃষ্টির। প্রথম সেশনের পর বাকি দুই সেশন বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি। তৃতীয় দিনে সাউথ আফ্রিকা বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল। শুরুটাও স্বাগতিকদের মন মতোই হয়েছিল।
ইনিংসে ১৬তম ওভারের ঘটনা। হাসান মাহমুদের ফোলার লেন্থের বল ডাউন দ্য উইকেট এসে খেললেন সাউথ আফ্রিকার ওপেনার অ্যাকারম্যান। সঙ্গে সঙ্গে সেই বল গিয়ে লাগে হাসানের মাথায়।
সেঞ্চুরি থেকে মাত্র ৮ রান দূরে, জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিন লিটন দাসের জন্য ছিল অপেক্ষার। সেই অপেক্ষা ফুরিয়েছে, দ্বিতীয় দিনের চতুর্থ ওভারেই সেঞ্চুরি পেয়েছেন। সেঞ্চুরি করার শটটাও ছিল চোখে পড়ার...
সাউথ আফ্রিকায় বাংলাদেশের টেস্টের পরিসংখ্যান খুব একটা ভালো নয়। ২০২২ সালের আগে তো কেউই সাদা পোশাকে সাউথ আফ্রিকায় সেঞ্চুরি করতে পারেননি। তবে ২০২২-এ মাহমুদুল হাসান জয়ের পর এবার দ্বিতীয় বাংলাদেশি হিসেবে...
বিশ্ব বাণিজ্য ও বিনিয়োগে বাধা দূর করে অবাধ বাণিজ্য নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার শেনজেনে এপেক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এ আহ্বান জানান তিনি। একই আহ্বান রুশ...
রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের রায় ঘোষণা কাল। এতে ন্যায়বিচার প্রত্যাশা করছেন রোহিঙ্গারা। পাশাপাশি নিরাপদ প্রত্যাবাসনের মাধ্যমে নিজ দেশে ফিরতে চান তারা।...
রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায় জবাবদিহি প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে বলে মনে করে জাতিসংঘ। রায় বাস্তবায়নে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মিয়ানমারে...
স্বৈরাচার আমলে মানবপাচার সিন্ডিকেটের মাধ্যমে মানুষের টাকা লুটপাট হতো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সংসদ অধিবেশনের সমাপনী দিন প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, রাজধানীর যানজট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর