গোপালগঞ্জে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুই মোটরসাইকেলে থাকা দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১০:৪৬ এএম

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুই মোটরসাইকেলে থাকা দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন–খুলনার শিরোমণি এলাকার মো. কাউসারের ছেলে মো. তৌহিদুল ইসলাম (৩০) ও  খুলনার পাইকগাছা উপজেলার মোহাম্মদ টুটুল সরদারের ছেলে রিফাত সরদার (২৫)।  

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী বলেশ্বর পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি বাসের চাকার নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল খেকে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানান ওসি।

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৫টি লোহার দানবাক্স খুলে প্রায় ৫ মাসে ৫১ বস্তা টাকা পাওয়া গেছে। এখন গণনার কাজ চলছে। টাকা ছাড়াও এসব দান বাক্সে বরাবরের মতো স্বর্ণ-রুপার অলঙ্কার এবং বিভিন্ন দেশের...
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয়দের সহযোগিতা চেয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। আজ শুক্রবার গোপালগঞ্জ শহরের সার্কিট হাউসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সভায় অংশ নিয়ে তিনি...
গোপালগঞ্জে চলাচলকারী অভিযাত্রী কমিউটার ট্রেন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলার ওপর দিয়ে চলাচলকারী আরও ৭টি আন্তঃনগর ট্রেন বিকল্প পথে চলাচল করবে বলে জানিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে। 
গাজীপুরের কাশিমপুর কারা ক্যাম্পাসের নিরাপত্তা ও টহল জোরদার করতে সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থার সহযোগিতা চেয়েছে কারা কর্তৃপক্ষ। এ জন্য সংশ্লিষ্ট বাহিনী ও...
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৩ জন, লালবাগ বিভাগ ১৯ জন, ওয়ারী বিভাগ ৩৭ জন, মতিঝিল বিভাগ ২৬ জন, তেজগাঁও বিভাগ ৪৮ জন, মিরপুর বিভাগ ৭৩ জন, গুলশান বিভাগ ১৮ জন, উত্তরা বিভাগ ৪৭ জন, গোয়েন্দা বিভাগ...
বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস...
দক্ষিণ আমেরিকার দেশ পেরুর মধ্যাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এতে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দেশটির...
সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর