প্রকাশ : ২৫ মার্চ ২০১৯, ০৯:২১ পিএমআপডেট : ২৬ মার্চ ২০১৯, ১০:৫৩ এএম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
অপারেশন সার্চ লাইটের মধ্যেই বাঙালির নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তারে চালানো হয়েছিলো অপারেশন বিগ বার্ড। দুই সেনা কর্মকর্তার নেতৃত্বে তাকে গ্রেপ্তারের পর, ওয়ারলেসে টিক্কা খানকে দেয়া হয়েছিলো সাংকেতিক বার্তা বিগ বার্ড ইন কেজ। এর পর থেকে টানা নয় মাস, পাকিস্তানের কারাগারে আটক ছিলেন তিনি। তার দেখানো পথে দেশ স্বাধীন হওয়ার পর, ঢাকা আসেন ১০ জানুয়ারি।
পঁচিশের মার্চের সেই রাতে একদিকে চলছে নিরস্ত্র বাঙালি হত্যা অন্যদিকে, তাদের প্রাণ পুরুষ বঙ্গবন্ধুকে আটকে শুরু হয়ে যায় অপারেশন বিগ বার্ড। সেই কমান্ডো বাহিনীর নেতৃত্বে ছিলেন লেফটেনেন্ট কর্নেল জেড এ খান এবং মেজর বেলাল।
রাত একটার দিকে, ধানমণ্ডি ৩২ নম্বরে আসে পাকিস্তানি সেনারা। সেখানে তাদের চালানো বেপরোয়া গুলিতে প্রাণ দেন এক নিরাপত্তা রক্ষী। পরিবারের সদস্যদের ঘরে রেখে, গুলি বন্ধ করতে বলেন বঙ্গবন্ধু।
পরে সবার সঙ্গে দেখা করে সেনাবাহিনীর গাড়ি উঠেন তিনি। ৫৭ ব্রিগেডের মেজর জাফর, টিক্কা খানকে ওয়ারলেসে সাংকেতিক বার্তা পাঠান বিগ বার্ড ইন কেজ।
সেই রাতে আদমজী স্কুলে রাখা হয় বঙ্গবন্ধুকে। পরদিন নেয়া হয় ফ্ল্যাগ স্টাফ হাউসে। তিন দিন পর করাচী বিমানবন্দরে বসা গ্রেপ্তারের পর তার প্রথম ছবি আসে গণমাধ্যমে।
পাকিস্তানে নেয়ার পর বঙ্গবন্ধুকে রাখা হয় মিয়াওয়ালী জেলে। সেখানে রেডিও দূরের কথা, খবরের কাগজও দেওয়া হতো না তাকে। করা হয়েছে নির্মম নির্যাতন। সেনা ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দেয়ার পর সেলের পাশে খোঁড়া হয়েছিলো কবর।
ক্ষমতায় এসে, শেখ মুজিবকে মিয়াওয়ালী জেল থেকে রাওয়ালপিন্ডির একটি গেস্ট হাউসে নেয়ার নির্দেশ দেন ভুট্টো। ৭ জানুয়ারি রাওয়ালপিন্ডির চকলালা বিমানঘাঁটি থেকে রওয়ানা হয়ে লন্ডন আসেন বঙ্গবন্ধু। সেখানে থেকে দিল্লির জনসভায় ভাষণ দিয়ে স্বাধীন স্বদেশ ভূমিতে পৌঁছান ১০ জানুয়ারি।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ১০ম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে এ বৈঠক...
আগামী চারদিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে মর্মে কোনো কোনো সংবাদ মাধ্যমে প্রকাশিত ফটোকার্ডকে গুজব বলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)। আজ মঙ্গলবার বিকেলে পেট্রোবাংলার...
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় ফের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে আহমেদ শাহরিয়ার রেজা দীপকে। এর আগে চার দিনের রিমান্ডে ছিলেন তিনি। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন...
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিততে ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন-২৩ এর উপনির্বাচনে...
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন, সিনেটের ১০০টির মধ্যে ৩৫টি আসনে ভোট হচ্ছে। পাশাপাশি ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
নির্দিষ্ট সময় সীমার মধ্যেই গঠিত মজুরি বোর্ড শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করবে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি–বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। আজ মঙ্গলবার রাতে...
ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার অভিযোগ, এসআইআরের বিরোধিতা করে কংগ্রেস, বাংলাদেশি...
আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে দল পেয়েছেন সাকিব আল হাসান ও নাহিদ রানা। ডায়মন্ড ক্যাটাগরি থেকে সাকিবকে দলে ভিড়িয়েছে নানগারহার কসমিক। দলটির মেন্টরের দায়িত্বে থাকছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা...
বঙ্গবন্ধুকে গ্রেপ্তারে চালানো হয়েছিলো 'অপারেশন বিগ বার্ড'

/এন-এইচ/